জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস

লখিমপুর খেরি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার (Lakhimpur Kheri Violence) ঘটনায় অন্যতম অভিযুক্ত আশিস মিশ্র অবশেষে পুলিশের সামনে হাজিরা দিলেন। লখিমপুর খেরি পুলিশ লাইন্সে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার সময় আশিসকে তলব করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। কিন্তু তিনি হাজিরা দেননি। ঘটনার তদন্ত নিয়ে উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট।  মন্ত্রী-পুত্রকে এখনও গ্রেফতার করা হয়নি কেন, শুক্রবার উত্তরপ্রদেশ সরকারকে সে ব্যাপারেই জিজ্ঞাসা করে শীর্ষ আদালত।

এর পর শনিবার ফের তলব করা হয় আশিসকে। তবে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির দাবি তাঁর ছেলে নির্দোষ। শনিবারই উত্তরপ্রদেশ পুলিশের সামনে নিজের বয়ান রেকর্ড করাতে হাজির হবেন বলেও জানান আশিস। মন্ত্রী জানান, শুক্রবার সকাল ১০টায় আশিসকে তলব করা হয়েছিল, কিন্তু শরীর ভালো না থাকায় তিনি হাজিরা দিতে পারেননি।

গোটা বিষয়টি নিয়ে অজয় বলেন, “আমার ছেলে কোথাও পালায়নি। পুলিশ ডাকলে সে নিজের বক্তব্য রেকর্ড করবে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও আলোচনা হয়েছে। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আমার ছেলে এই মামলার আসামি নয়”।

অবশেষে শনিবার পুলিশের সামনে হাজিরা দিলেন আশিস। এখন দেখার উত্তরপ্রদেশ পুলিশ তাঁর বিরুদ্ধে কী রকম পদক্ষেপ করে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:

এ বারও কালীপুজোয় নিষিদ্ধ থাক শব্দবাজি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ 

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম

এ বার বন্ধ হল মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ক্ষমা চাইল ফেসবুক



from KhaborOnline https://ift.tt/3mGSPNL

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts