আমদানি শুল্ক কমাতে দাম কমেছে, উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ, দাবি সরকারের।
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে গেলেও, দেশীয় বাজারে সরষের তেল বাদে বাকি ভোজ্য তেলের খুচরো দাম কমেছে। অপরিশোধিত ও পরিশোধিত ভোজ্য তেলের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে এমনটাই দাবি কেন্দ্রীয় সরকারের।
একটি সরকারি বিবৃতি অনুযায়ী, আমদানি শুল্ক কমানোর পর ভোজ্য তেলের আন্তর্জাতিক মূল্য ১.৯৫ শতাংশ বেড়ে ৭.১৭ শতাংশ হয়েছে। আমদানিকৃত ভোজ্য তেলে শুল্ক কমানোর পর (যা ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে) দেশীয় বাজারে ভোজ্য তেলের খুচরো মূল্য ০.২২ শতাংশ থেকে ১.৮৩ শতাংশের মতো হ্রাস পেয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভোজ্য তেলের উপর কেন্দ্রের শুল্ক কমানোর সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। দাম আরও কমবে বলেই ধারণা করা হচ্ছে। শুল্ক কমানোর সিদ্ধান্ত ঘোষণার সময়েও ধারণা করা হয়েছিল, ভারত সরকার আমদানি শুল্ক কমানোর পরে ফের যদি আন্তর্জাতিক বাজারে এই তেলগুলির দাম বেড়ে যায়, তা হলে ভোজ্য তেলের দাম হয়তো ততটা কমবে না।
লাগামছাড়া মৃল্যবৃদ্ধি সামলাতে এবং দেশীয় বাজারে সরবরাহ বাড়ানোর লক্ষ্যে আমদানি শুল্ক হ্রাস করেছে সরকার। পাশাপাশি বেআইনি মজুতের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। পাইকারি বিক্রেতা থেকে মিল মালিকদের কাছে মজুত তেলের যথাযথ বিবরণ সরকারে ওয়েব পোর্টালে আপডেট করার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানায়, অপরিশোধিত পাম তেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি অপরিশোধিত সোয়া তেল এবং সূর্যমুখী তেলের উপর এই শুল্কের হার ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছে।
অন্যান্য খাদ্যপণ্যের বিষয়ে কেন্দ্র দাবি করেছে, ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধি সত্ত্বেও বাজারে চাল ও গমের দাম কমেছে। গত কয়েক মাসে ছোলা, অড়হর, মুসুর ও মুগের খুচরো দামও কমেছে। গত এক বছরে সর্বভারতীয় প্রেক্ষিতে আলুর গড় খুচরো মূল্য ৪৪.৭৭ শতাংশ কমেছে। অন্য দিকে পেঁয়াজ এবং টমেটোর দাম যথাক্রমে ১৭.০৯ শতাংশ এবং ২২.৮৩ শতাংশ কমেছে।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস
এ বারও কালীপুজোয় নিষিদ্ধ থাক শব্দবাজি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ
ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক
কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম
এ বার বন্ধ হল মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ক্ষমা চাইল ফেসবুক
from KhaborOnline https://ift.tt/3FuWUNt