নয়াদিল্লি: চলতি ২০২১-২২ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রায় ২০ হাজার কর্মী নিয়োগ করেছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টিসিএস (TCS)। সব মিলিয়ে আর্থিক বছরের প্রথমার্ধে ৪৩ হাজার কর্মী নিয়োগের পর আগামী ছ’মাসে আরও ৩৫ হাজার ফ্ৰেশার নিয়োগ করতে সক্ষম হবে সংস্থা।
টিসিএসের মানবসম্পদ আধিকারিক মিলিন্দ লক্কড় জানান, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে ১৯,৬৯০ জন কর্মীকে নিয়োগ করেছে সংস্থা। চলতি বছরের প্রথমার্ধে ৪৩ হাজার কর্মী যোগ দিয়েছেন। যা কোনো আর্থিক বছরের প্রথম ছ’মাসে নিয়োগের প্রেক্ষিতে সবচেয়ে বেশি। টিসিএস ইতিমধ্যেই নিয়োগের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। বর্তমানে সব মিলিয়ে কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৪৮।
একই সঙ্গে তিনি আশাপ্রকাশ করে বলেন, চাহিদার উপর নির্ভর করে আরও বিপুল সংখ্যক ফ্রেশার নিয়োগ করবে সংস্থা। আশা করা হচ্ছে, চলতি আর্থিক বছরের আগামী ছ’মাসে আরও ৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে। এক দিকে চাহিদা বেড়ে যাওয়া অন্য দিকে, মহামারি চলাকালীন একটা বড়ো অংশের কর্মীর সংস্থা ছেড়ে যাওয়ার কারণেই এখন নতুন নিয়োগে গতি বেড়েছে।
চলতি আর্থিক বছরের প্রথম ছ’মাসে ৪৩ হাজার কর্মী নিয়োগের পর দ্বিতীয়ার্ধে আরও ৩৫ হাজার ফ্রেশ গ্র্যাজুয়েট নিয়োগের মাধ্যমে এক বছরে মোট ৭৮ হাজার কর্মী নিয়োগের লক্ষ্য নিয়েছে টিসিএস।
একই সঙ্গে তিনি জানান, বছরের শেষ দিক থেকে কর্মীদের ফের অফিসে ফিরিয়ে নিয়ে আসার পর্যায়ক্রমিক পরিকল্পনা রয়েছে সংস্থার। যে সব উচ্চপদস্থ কর্মীরা ইতিমধ্যেই করোনা টিকার দু’টি ডোজ নিয়েছেন, তাঁদের ফের অফিসে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দ্বিতীয় ত্রৈমাসিকের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করে টিসিএস। নিট মুনাফা প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে বলে দাবি করেছে সংস্থা। রিপোর্ট অনুযায়ী, দেশের সবচেয়ে বড়ো তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থার সেপ্টেম্বর ত্রৈমাসিকে একত্রীকৃত নিট মুনাফা ৬.৮ শতাংশ বেড়ে হয়েছে ৯ হাজার ৬২৪ কোটি টাকা। রাজস্ব আয় বেড়েছে ২.২ শতাংশ।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
শুধু সরষের তেলের দাম বাড়ছে, বাকি রান্নার তেল সস্তা হয়ে গেছে: কেন্দ্র
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস
এ বারও কালীপুজোয় নিষিদ্ধ থাক শব্দবাজি, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
আরও স্বস্তির খবর! সাড়ে ১৯ হাজারে নামল দৈনিক সংক্রমণ
ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, প্রস্তুতি শুরু করতে বললেন অভিষেক
from KhaborOnline https://ift.tt/3Foc0nQ