ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে বিনিয়োগ নিষিদ্ধ, তালিকা প্রকাশ করল চিন

ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে (Cryptocurrency Mining) বিনিয়োগ আটকাতে বড়োসড়ো পদক্ষেপ নিল চিন। যে সব ক্ষেত্রগুলিতে বিনিয়োগ নিষিদ্ধ বা অবৈধ, সেগুলোর একটা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার। ওই খসড়া তালিকায় রয়েছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং-ও।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশি এবং বিদেশি, উভয় ধরনের বিনিয়োগ সীমাবদ্ধ করার জন্য বিশেষ কিছু ক্ষেত্র এবং শিল্পের জন্য ‘নেগেটিভ লিস্ট’ প্রকাশ করে চিন। তারই খসড়া তালিকায় সংযোজিত হয়েছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং।

চলতি বছরের শুরুর দিকেই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং মাইনিং নিষিদ্ধ করে চিনের নিয়ন্ত্রক সংস্থা। সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক গত মাসে “অবৈধ” ক্রিপ্টোকারেন্সি লেনদেন নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিল।

চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক পিপলস ব্যাঙ্ক অব চায়না (PBOC) একটি নোটিশে বলে, বিটকয়েন, ইথেরিয়াম এবং অন্যান্য ডিজিট্যাল মুদ্রা আর্থিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এগুলো অর্থপাচার এবং অন্যান্য অপরাধের জন্য ব্যবহার করা হচ্ছে।

এর আগে ২০১৩ সালে চিনা ব্যাঙ্কগুলি ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করেছিল। তবে চলতি বছরেই সরকারি ভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সরকার উদ্বিগ্ন। এ ধরনের মুদ্রা ব্যবহার করে লেনদেনের কারণে আর্থিক ব্যবস্থার ক্ষতি নিয়ে সরকার উদ্বেগের মধ্যে রয়েছে।

অন্য দিকে, ক্রিপ্টোকারেন্সির প্রোমোটাররা দাবি করেছেন, ভার্চুয়াল মুদ্রার লেনদেনে গোপনীয়তা রক্ষা করা হয়। কিন্তু আর্থিক ব্যবস্থায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণকে ক্ষতিগ্রস্ত করতে পারে ধরে নিয়েই চিন্তিত নিয়ন্ত্রকরা। একই সঙ্গে এমনটাও দাবি করা হয়েছে, এ ধরনের অননুমোদিত লেনদেনের আড়ালে অপরাধমূলক কার্যকলাপ বাড়তে পারে।

পিবিসি জানিয়েছে, ভার্চুয়াল মুদ্রার কোনো আইনি স্বীকৃতি নেই। বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি যেমন ইথেরিয়াম এবং টিথারে কর্তৃপক্ষেক কোনো অনুমোদন নেই। তাই তাদের কোনো আইনি অধিকারও নেই। সমস্ত অবৈধ আর্থিক কার্যকলাপ কঠোর ভাবে নিষিদ্ধ এবং আইন অনুযায়ী বন্ধ করা হবে বলেও কঠোর ভাবে জানিয়ে দিয়েছে পিবিসি।

বিটকয়েন সংক্রান্ত আরও খবর পড়ুন:

বড়োসড়ো ধাক্কা! বিটকয়েন- সহ ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করল চিন

বিটকয়েন মাইনিং পরিবেশের জন্য বড়োসড়ো বিপদের কারণ, বলছে গবেষণা

সরকারি ই-কারেন্সি আর ক্রিপ্টোকারেন্সির তফাত অনেক, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

আপনি কি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে আগ্রহী? জানুন কী ভাবে কিনবেন

কেনা যাবে ক্রিপ্টোকারেন্সি, আরবিআইয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার সুপ্রিম কোর্টের



from KhaborOnline https://ift.tt/3AotRHt

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts