লখিমপুর খেরি কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে ‘রেল রোকো’র ডাক কৃষক সংগঠনগুলির

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদেই আগামী ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করবে কৃষক সংগঠনগুলি। পাশাপাশি ১৮ অক্টোবর দেশ জুড়ে রেল অবরোধ এবং একটি ‘মহাপঞ্চায়েত’ আয়োজনের কর্মসূচি নেওয়া হয়েছে আগামী ২৬ অক্টোবর।

গত রবিবার লখিমপুর খেরির হিংসার ঘটনায় চার প্রতিবাদী কৃষক-সহ আট জন নিহত হন। এই ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র শনিবার পুলিশের তলবে হাজিরা দেন।

তবে এই হত্যালীলায় যেহেতু অভিযুক্ত হিসেবে এফআইআর-এ ছেলের নাম রয়েছে, তাই কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণ দাবি করেছে কৃষক সংগঠনগুলি।

স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব এ দিন বলেন, “সারা দেশের কৃষকরা আগামী ১২ অক্টোবর লখিমপুর খেরিতে পৌঁছোবেন। সেখানে যা ঘটেছে, তা জালিয়ানওয়ালাবাগের থেকে খুব একটা কম নয়। আমরা সমস্ত নাগরিককে রাত ৮টায় মোমবাতি মিছিলে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি”।

তিনি আরও বলেন, “লখিমপুর খেরিতে নিহত কৃষকদের চিতাভস্ম নিজের রাজ্যে নিয়ে যাবেন ১২ অক্টোবর সেখানে যাওয়া কৃষকরা। অন্য দিকে, ১৫ অক্টোবর দশেরার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে কুশপুতুল দাহ করা হবে। এর পর ১৮ অক্টোবর আমরা ‘রেল রোকো’ কর্মসূচি পালন করব সারা দেশ জুড়ে”।

উল্লেখ্য, লখিমপুর খেরিতে রবিবারের হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। রবিবারের ঘটনায় চার কৃষক-সহ আট জনের মৃত্যু হয় লখিমপুরে। বিরোধীরা এই ঘটনার জন্য মন্ত্রীর ছেলেকে দায়ী করলেও অজয় মিশ্র জানিয়েছেন, ঘটনাস্থলে ছিলেন না তাঁর ছেলে। পাল্টা কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশের বিরুদ্ধে তাঁদের দলের তিন কর্মী ও এক চালককে হত্যার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

লখিমপুর খেরির হিংসার ঘটনায় অভিযুক্ত আশিস পাণ্ডে এবং লবকুশ রাণাকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য। যেগুলোকে ঘটনার তদন্তে প্রমাণ হিসেবেই দেখছে পুলিশ

লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার অন্যান্য প্রতিবেদন পড়ুন এখানে: লখিমপুর খেরি হিংসা



from KhaborOnline https://ift.tt/3uW6oMJ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts