নয়াদিল্লি: তিনি ফিরে যেতে চান শিক্ষকতার জগতে। আর তাই তিন বছরের মেয়াদ পূর্ণ হতেই কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার পদ থেকে সরলেন কেভি সুব্রহ্মণ্যম (KV Subhramaniam)। শুক্রবারই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি। বিদায়ী বিবৃতিতে তিনি লেখেন, “ভারত সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টার পদে তিন বছরের মেয়াদ পূর্ণ করে আবার শিক্ষার জগতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা পদে থাকার পাশাপাশি ‘ইন্ডিয়ান স্কুল অব বিজনেস’-এর অধ্যাপকও সুব্রহ্মণ্যম। ২০১৯ সালে ওই প্রতিষ্ঠানের ‘সেরা অধ্যাপক’ হয়েছিলেন তিনি। এ ছাড়াও আমেরিকার এমোরি বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকা ‘গোইজুয়েটা বিজনেস স্কুল’-এর অর্থবিভাগের অধ্যাপকও তিনি।
উপদেষ্টা পদে থেকে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটির সদস্যও ছিলেন তিনি। বিদায়ী বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভূয়সী প্রশংসাও করেন সুব্রহ্মণ্যম।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
এ বার বন্ধ হল মেসেঞ্জার, ইন্সটাগ্রাম, ক্ষমা চাইল ফেসবুক
উদ্বেগের কিছু নেই, পশ্চিমবঙ্গের করোনার দৈনিক সংক্রমণে স্থিতাবস্থা অব্যাহত
দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে বিশেষ নির্দেশ হাইকোর্টের
জেআরডি টাটার ছবি টুইট করে এয়ার ইন্ডিয়াকে ‘পুনরায় স্বাগত’ জানালেন রতন টাটা
১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা গেল টাটার হাতে
from KhaborOnline https://ift.tt/3oLQFPe