বন্ধ হয়ে গেলো এই সরকারি কর্মীদের এই বিশেষ সুবিধা, জেনে নিন

আকাশবার্তা অনলাইন ডেস্ক: ভারত কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্য পেয়েছে অনেকখানি। ফলে আবারও পুরোনো ছন্দে ফিরছে সমস্ত কিছুই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চালু হয়েছে সমস্ত লোকাল ট্রেন এবং আগামী ১৬ নভেম্বর থেকে খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ এক কথায় দেশ জুড়ে সমস্ত জায়গাতেই সব আগের অবস্থায় ফিরছে‌ ।

ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি উমেশ কুমার ভাটিয়া জানিয়েছেন, এখন‌ থেকে আর কোভিড পরিস্থিতিতে প্রচলিত ছাড় পাবেন না চাকুরিজীবীরা। আজ থেকেই চালু হচ্ছে কেন্দ্র সরকারের নতুন গাইডলাইন।
কেন্দ্র সরকারের ‌নতুন গাইডলাইন:# এখন‌ থেকে কোভিড চলাকালীন পরিস্থিতিতে প্রচলিত কম কর্মী নিয়ে কাজ ও কম সময় কাজের নীতি তুলে দিল সরকার। এখন কেন্দ্রীয় সরকারী কর্মীদের সম্পূর্ণ অফিস টাইম জুড়ে কাজ করতে হবে।

# বায়োমেট্রিক অ্যাটেনডেন্স দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।# এক্ষেত্রে প্রতিটি অফিসেই জানান হয়েছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেমের সামনে স্যানিটাইজার রাখতে হবে এবং কোনো কর্মী এই বায়োমেট্রিক টাচ প্যাড ছোয়ার পূর্বে হাত ভাল করে স্যানিটাইজ‌ করে নেওয়া বাধ্যতামূলক।

# কর্মীদের বায়োমেট্রিক তথ্য দেওয়ার সময় পরস্পরের থেকে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।# প্রত্যেক কর্মীর মুখে‌ মাস্ক থাকা বাঞ্ছনীয়।
# এই বায়োমেট্রিক টাচপ্যাড রাখতে হবে কোনো‌ খোলা মেলা পরিবেশে। বদ্ধ ঘরে তা রাখা যাবেনা।
# টাচ প্যাড পরিস্কার করার জন্য একজন কর্মী নিয়োগ করা হবে যিনি কিছু সময় অন্তর অন্তর এই টাচ প্যাড পরিস্কার করবেন।

The post বন্ধ হয়ে গেলো এই সরকারি কর্মীদের এই বিশেষ সুবিধা, জেনে নিন appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3ohMzwu

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts