ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে উপনির্বাচন ২৩ জুন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: পাঁচটি রাজ্য এবং দিল্লিতে তিনটি লোকসভা এবং সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ২৩ জুন। নির্বাচন কমিশন জানিয়েছে, ২৬ জুন ভোট গণনা হবে ওই কেন্দ্রগুলিতে।

পঞ্জাবের সাঙ্গরুর, উত্তরপ্রদেশের রামপুর ও আজমগড় লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ওই দিন। একই দিনে ত্রিপুরার আগরতলা টাউন, বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, অন্ধ্রপ্রদেশের আত্মাকুর, দিল্লির রাজিন্দর নগর এবং ঝাড়খণ্ডের মাদার বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মে। মনোনয়ন জমা করার শেষ তারিখ ৬ জুন। স্ক্রুটিনির পর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ মে। সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণ বিধিও অবিলম্বে কার্যকর হবে।

কমিশন আরও জানিয়েছে, ২০২২-এর ১ জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ীই ভোটগ্রহণ হবে। উপনির্বাচনে সমস্ত ভোটকেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পর্যাপ্ত সংখ্যক ইভিএম এবং ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে এবং এই মেশিনগুলির সাহায্যে ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত ইলেক্টোরাল ফোটো আইডেন্টিটি কার্ড (EPIC)-ই হবে ভোটারের প্রধান পরিচয়পত্র। তবে কোনো ভোটারকে শনাক্ত করতে আধার বা একশো দিনের জব কার্ড, ব্যাঙ্ক/পোস্ট অফিস থেকে জারি করা ছবি-সহ পাসবুক, শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে ইস্যু করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর-এর অধীনে আরজিআই ইস্যু করা স্মার্ট কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশন নথি, কেন্দ্রীয়/রাজ্য সরকারি কর্মীদের ছবি-সহ পরিষেবা পরিচয়পত্র, এবং সরকারি পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে।

করোনা সংক্রমণ কমলেও পুরোপুরি যায়নি। ফলে কোভিডবিধি মেনে চলা হবে ভোট পরিচালনায়। যেমন শারীরিক দূরত্ব, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পাশাপাশি চলবে থার্মাল স্ক্রিনিং।

আরও পড়তে পারেন:

সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেস ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়

লখনউয়ে দরবার করার আগে কালীঘাটের শরণাপন্ন হয়েছিলেন কপিল সিব্বল, কী কারণে রুট বদল?

ইয়াসিন মালিকের যাবজ্জীবন, রায় ঘোষণা বিশেষ আদালতের

মাধ্যমিকের ফলাফল শীঘ্রই, পর্ষদের ওয়েবসাইটে কী ভাবে দেখবেন

শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং পানিহাটি, ঝালদা-সহ রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোট ঘোষণা



from KhaborOnline https://ift.tt/th9Imsn

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts