







নিজস্ব প্রতিবেদন :- আমাদের এই দেশের প্রায় ৩৮ কোটি শ্রমিক রয়েছে। বলাবাহুল্য অসংগঠিত শ্রমিক রয়েছেন।তাদের কথা ভেবে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম বা পদ্ধতি চালু করেছে এবং এ প্রকল্পের নাম হচ্ছে ই শ্রম প্রকল্প। এই প্রকল্প অসংগঠিত শ্রমিকদের সরকারিভাবে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। এই পোর্টালের আওতায় অসংগঠিত শ্রমিক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন।




অসংগঠিত শ্রমিকরা প্রায় ২ লক্ষ টাকার বীমা পাবেন। তবে যদি কোনো শ্রমিক শারীরিক ভাবে অক্ষম হয়ে যায় তাহলে ১ লক্ষ টাকা করে পাবে। ই-শ্রম পোর্টালের জন্য শুধু মাত্র অসংগঠিত শ্রমিক অবেদন করতে পারবেন। কৃষি কাজে নিযুক্ত শ্রমিক ,কল কারখানায় নিযুক্ত শ্রমিক ,আটো ডাইভার ,চা শিল্পে নিযুক্ত শ্রমিক, হোটেলে নিযুক্ত শ্রমিক, বিল্ডিং বা রাজমিস্ত্রী নিযুক্ত শ্রমিক, অটো মোবাইল নিযুক্ত শ্রমিক, স্বর্ণ কাজে নিযুক্ত শ্রমিক সহ আরো অনেকে।




প্রথমত শ্রমিকের বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। একমাত্র শ্রমিক যদি আয়কর প্রদান না করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য। এবং অবশ্যই অসংগঠিত শ্রমিক হওয়া প্রয়োজন। এই কার্ড তৈরি করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন হবে শ্রমিকের আধার কার্ড। এছাড়াও ব্যাংকের পাসবুক এবং ফোন নম্বর এর প্রয়োজন হবে। ইস রম কার্ড কে মূল্যায়ন করা হয়েছে দুই ভাগে প্রথমত কাজের ভিত্তিতে এবং দ্বিতীয়ত সামাজিক সুরক্ষার ভিত্তিতে কাজের ভিত্তিতে দেখতে গেলে যে সমস্ত সুবিধা গুলি আপনারা পাবেন সেগুলি হল ১০০ দিনের কাজ পাবেন প্রতিবছর।




১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক লোন পাবেন। দীনদয়াল উপাধ্যায় প্রকল্পের মাধ্যমে আপনি আপনার ছেলেমেয়েদেরকে ট্রেনিং করাতে পারেন এবং ট্রেনিং এর শেষে নিশ্চিত চাকরি রয়েছে। আপনার বয়স যদি ১৮ থেকে ৪৫ বছর হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মাধ্যমে আপনি ট্রেনিং করতে পারেন চাকরির এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। তার পাশাপাশি আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে যা আপনার ভবিষ্যতে কাজে আসবে।




অপরদিকে সামাজিক সুরক্ষার দিক দিয়ে যে মূল্যায়ন করা হয়েছে সেখানে আপনি যে সমস্ত সুবিধাগুলো পাবেন সেটি হল এখানে আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা সুবিধা পাবেন।যেখানে অসংগঠিত শ্রমিকের প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন। তার পাশাপাশি ন্যাশনাল পেনশন স্কিম এর সুবিধা রয়েছে।রয়েছে অটল পেনশন স্কিম এর সুবিধা। যেখানে আপনি প্রতিমাসে ৫ হাজার টাকা করে পেনশন পাবেন। এর পাশাপাশি সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে এই প্রকল্পের আওতায় ঠিক এই ধরনের একাধিক প্রকল্প রয়েছে এই কার্ডের মধ্যে।












The post কেন্দ্র সরকারের নতুন ই-শ্রম কার্ডের থেকে পেয়ে যাবেন 21 টি দুর্দান্ত সুবিধা! কি কি থাকছে সেখানে? জানুন বিস্তারিত। appeared first on AajkerBarta.Com.
from AajkerBarta.Com https://ift.tt/3AOsiTE