লক্ষীর ভান্ডারের টাকা ঢোকার নতুন তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রইল বিস্তারিত বিবরণ।

নিজস্ব প্রতিবেদন :- পুজোর আনন্দকে আরও দ্বিগুন করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হওয়া লক্ষী ভান্ডার প্রকল্প। ব্যাংক একাউন্টে সরকারিভাবে আর্থিক সহায়তা পেয়ে গেছে ইতিমধ্যে প্রায় কুড়ি লক্ষের বেশি মহিলারা। আমরা জানি প্রত্যেক এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের প্রতিটি মহিলাদেরকে ৫০০ টাকা এবং হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা জানানো হয়েছিল।

গত ১৫ ই আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল আবেদনপত্র জমা নেওয়ার কাজ এবং সূত্র অনুসারে এমনটা জানা যাচ্ছে যে লক্ষী ভান্ডার প্রকল্পে প্রায় ১.৫ কোটির বেশি মহিলারা আবেদন করেছেন। এমনটা জানা যাচ্ছে যে লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করা হয়ে গেছে প্রথম পর্যায় এবং সেই টাকা জেলা শাসকের হাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের মোট বরাদ্দ ২ কোটি ৪৮ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে সবথেকে বেশি পরিমান পাঠানো হয়েছে দক্ষিন ২৪ পরগনা জেলায়।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এই জেলায় মোট বরাদ্দ হয়েছে ২৯ লক্ষ ৮১ হাজার টাকা।এর পরবর্তী স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা, এই জেলায় বরাদ্দের পরিমান ২৫ লক্ষ ৯৬ হাজার টাকা।এরপরে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পূ্র্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলা। এই দুই জেলায় মোট বরাদ্দের পরিমান যথাক্রমে ১৯ লক্ষ ৮৭ হাজার ও ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা।এছাড়াও বাকি জেলাগুলির জন্যও টাকা বরাদ্দ করা হয়েছে নবান্নের তরফ থেকে।

প্রথম পর্যায়ে কুড়ি লক্ষের বেশি মহিলারা টাকা পেয়ে গেলও এখনও পর্যন্ত এমন বহু মহিলা রয়েছে যারা টাকা পায়নি। তাই প্রতিনিয়ত বেড়েই চলেছে তাদের দুশ্চিন্তা। তাদের এমনটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দেওয়া কথা রাখেননি।কিন্তু নবান্নে তরফ থেকে মনটা জানানো হয়েছে যে পুজোর পর বাকি সকল মহিলাদের একাউন্ট এ আর্থিক সহায়তা পৌঁছে যাবে। ইতিমধ্যে তার কাজকর্ম জোরকদমে চলছে।

The post লক্ষীর ভান্ডারের টাকা ঢোকার নতুন তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রইল বিস্তারিত বিবরণ। appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3FWnQ9g

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts