পানাজি: বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গোয়া সফরের আগেই সরিয়ে ফেলা হয়েছে তৃণমূলের হোর্ডিং। একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
গোয়ায় এসে এ দিন ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি (NFSU)-র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি দলের একটি সভাতেও অংশ নেওয়ার কথা তাঁর।
ফিরহাদ টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “বাংলার জয়ের ইতিহাসের পুনরাবৃত্তি করবেন গোয়ার মানুষ। এই পরিবর্তনের আগুনকে হোর্ডিং সরিয়ে নিভিয়ে দেওয়া যাবে না”।
বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা ভোট। বাংলায় জয় নিশ্চিত করার পর এ বার গোয়ায় ঝাঁপিয়েছে তৃণমূল। একে একে অনেকেই নাম লিখিয়েছেন ঘাসফুল শিবিরে। অপেক্ষায় রয়েছেন অন্যরা। তৃণমূলের উচ্চ নেতৃত্ব এখন নিয়মিত গোয়া সফর করছেন, যোগাযোগ করছেন রাজনীতিক-সহ সমাজের সকল স্তরের বিশিষ্টদের সঙ্গে।
অন্য দিকে, গোয়ায় ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি-ও। বিজেপির নির্বাচনী রণকৌশল তৈরি করতে দু’দিনের সফরে গোয়ায় আসছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। বিজেপি-র নির্বাচনী দায়িত্ব বর্তেছে তাঁর কাঁধেই।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের
আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ
২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, গড়ল নতুন রেকর্ড
অন্ত:সত্ত্বা হওয়ার ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের জন্য কেন্দ্রের নতুন নিয়ম
লেজার আলো নেভানোর পর, দর্শক প্রবেশ বন্ধ হল ‘বুর্জ খালিফা’য়
from KhaborOnline https://ift.tt/3j2C66h