এই ঘটনার সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ।
লখনউ: অষ্টমীর রাতে উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি দুর্গাপুজো মণ্ডপের বাইরে ভয়ংকর কাণ্ড ঘটে গেল। বুধবার রাতে সেখানে দুষ্কৃতীদের চালানো গুলিতে এক জন নিহত এবং দু’জন গুরুতর আহত হন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর।
এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলে দাবি করা হয়েছে মিরর নাও-এর রিপোর্টে।
অযোধ্যার এসএসপি শৈলেশ পান্ডে জানিয়েছেন, ঘটনাটি অযোধ্যার দেওকালী এলাকায় ঘটেছে। মৃতের নাম মনজিৎ যাদব। আহত দুই নাবালিকা। তাদের উন্নত চিকিৎসার জন্য লখনউয়ে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। অন্য অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেফতারে জন্য দল গঠন করা হয়েছে।
পুলিশকর্তা জানান, “এই ঘটনার সঙ্গে দুর্গাপুজোর কোনো সম্পর্ক নেই। কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার সঙ্গে দুর্গাপুজোর সম্পর্ক জুড়ে দিয়েছে। কিন্তু সেটা মোটেই সত্য নয়। ব্যক্তিগত বিবাদ থেকেই এটা ঘটতে পারে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে”।
প্রসঙ্গত, গুলি চালানো চার যুবকের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীদের গাড়িও বাজেয়াপ্ত করা হয়।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের
আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ
২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, গড়ল নতুন রেকর্ড
অন্ত:সত্ত্বা হওয়ার ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের জন্য কেন্দ্রের নতুন নিয়ম
লেজার আলো নেভানোর পর, দর্শক প্রবেশ বন্ধ হল ‘বুর্জ খালিফা’য়
from KhaborOnline https://ift.tt/3vd8msw