কৃষকদের জন্য মোদী সরকারের বড়ো সিদ্ধান্ত! দাম বাড়বে না এই সব সারের, ভরতুকি বাড়ানোর ঘোষণা

চলতি বছরের জন্য ফসফেট এবং পটাশ সারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বাড়ানো হয়েছে ভরতুকি।

নয়াদিল্লি: কৃষকদের জন্য একটা বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের জন্য ফসফেট এবং পটাশ সারের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এর পাশাপাশি, এই দুই ধরনের সারের উপর ভরতুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রীসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (CCEA) ২০২১-২২ আর্থিক বছরের জন্য ফসফেটিক ও পটাশ সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে ফসফেটিক এবং পটাশ সারের ভরতুকি প্রতি বস্তায় ৪৩৮ টাকা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মোদী মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকে ফসফেটিক এবং পটাশিয়াম সারের জন্য অতিরিক্ত ২৮,৬৫৫ কোটি টাকার ভরতুকি ঘোষণা করা হয়েছিল।

সরকারি সূত্রে খবর, ফসলের ভালো ফলনের জন্য এই ধরনের সার ব্যবহৃত হয়। এনপিকে সারে ফসফেট এবং পটাশ পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থেই এই বড়ো সিদ্ধান্ত নিয়েছে। ফসফেট এবং পটাশ সারের উপর ২৮ হাজার কোটি টাকার ভরতুকি ঘোষণা করায় রবি ফসল চাষের জন্য সাশ্রয়ী মূল্যে সার কিনতে পারবেন কৃষকরা।

উল্লেখ্য, মন্ত্রীসভার ওই বৈঠকে, অমৃত (AMRUT) প্রকল্পের অধীনে বর্জ্য জল ব্যবস্থাপনার বিষয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় পর্বের স্বচ্ছ ভারত মিশনের জন্য ১৪১৬০০ কোটি টাকা ঘোষণা করা হয়। এতে কেন্দ্রের অবদান ৩৫,৪৬৫ কোটি টাকা। প্রথম পর্যায়টি অর্থবছর ২০২১-২২ থেকে ২০১৫-২৬ আর্থিক বছর পর্যন্ত। এর জন্য সরকার ৬২,০০৯ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে।

অন্য দিকে, বছরখানেক সময় ধরে বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে চাষাবাদের প্রয়োজনীয় সারের দাম না বাড়িয়ে ভরতুকি বৃদ্ধির ঘোষণা। কৃষি আইন নিয়ে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, এ ধরনের সিদ্ধান্তে তাতে মলমের প্রলেপ লাগাতে চাইছে সরকার, এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

ভয়ংকর কাণ্ড! অযোধ্যায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে গুলিতে নিহত ১, গুরুতর আহত ২

অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে

অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের

আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ

২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, গড়ল নতুন রেকর্ড

অন্ত:সত্ত্বা হওয়ার ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের জন্য কেন্দ্রের নতুন নিয়ম



from KhaborOnline https://ift.tt/3DDR2j3

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts