আরিয়ান খানের জামিনের বিরোধিতায় মহাত্মা গান্ধীর নাম টানল এনসিবি

কমপক্ষে আরও ৬ দিন জেলে থাকবেন আরিয়ান খান, বুধবার সিদ্ধান্ত নেবে আদালত।

মুম্বই: প্রমোদতরীতে মাদককাণ্ডে বৃহস্পতিবার জামিন পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। এ দিন ২৩ বছর বয়সি আরিয়ানের জামিন আবেদনের শুনানি হয় মুম্বইয়ের সেশন আদালতে। আগামী বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত শাহরুখ-তনয়কে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত।

গত ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তার পর থেকে ১২ দিন তিনি জেলেই রয়েছেন। আদালত পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁকে সেখানেই কাটাতে হবে।

এনসিবি দাবি করেছে, নিয়মিত মাদক নিতেন আরিয়ান খান। কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং আদালতে বলেন, “তিনি (আরিয়ান খান) গত কয়েক বছর ধরে মাদক ব্যবহার করতেন”।

আরিয়ানের জামিনের বিরোধিতা করতে সলিসিটর জেনারেল নাটকীয় ভাবে মহাত্মা গান্ধীর নামোল্লেখ করেন। বলেন, “এটা মহাত্মা গান্ধীর দেশ … এটার (মাদকের) অপব্যবহার তরুণদের প্রভাবিত করছে”।

জবাবে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেন, “হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর অনেক বেশি নির্ভর করছে এজেন্সি। আজকাল তরুণরা যে ধরনের ভাষা ব্যবহার করে, তা দেখে সন্দেহজনক মনে হতে পারে। তাদের যোগাযোগের পদ্ধতিটি অনেক আলাদা। যা আগেকার দিনের সঙ্গে মেলানো সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ চ্যাট একান্ত ব্যক্তিগত। আমাকে এমনটাও বলা হয়েছে, রেভ পার্টি সম্পর্কে মোবাইলে কোনো মেসেজ বা কথোপকথন পাওয়া যায়নি”।

তিনি আরও বলেন, “আরিয়ানের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। ফোনে কোনও প্রমাণ মেলেনি। তাই তাঁকে আটকে রাখার কোনো কারণ নেই”।

এই সংক্রান্ত আরও পড়তে পারেন এখানে: 

জামিন মঞ্জুর হল না, বুধবার পর্যন্ত হাজতেই থাকছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান

শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন আবেদন মঞ্জুর হল না আদালতে

জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান খান

আরব সাগরের বুকে মাদক পার্টি-কাণ্ডে জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজনদের গ্রেফতারের সম্ভাবনা

শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করল এনসিবি



from KhaborOnline https://ift.tt/3DGXupK

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts