বিজেপি নেত্রীর যৌন হেনস্থা মামলায় কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে

২০১৮ সালের নভেম্বরে ‘গণধর্ষণ মামলা’য় কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন নেতার অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর।

কলকাতা: কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন নেতাকে ২৫ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

গ্রেফতারির সম্ভাবনাও তৈরি হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৈলাস। তবে তিনি একা নন, এই মামলায় আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে গিয়েছিলেন আরএসএস নেতা প্রদীপ জোশী এবং যিষ্ণু বসুও। ঘটনায় প্রকাশ, ২০১৮ সালের একটি ‘গণধর্ষণ মামলা’য় অভিযোগ ওঠে এই তিন নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করেন এক প্রভাবশালী বিজেপি নেত্রী।

যৌন হেনস্থার অভিযোগটি ২০১৮ সালের। দলেরই এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই সময় গ্রেফতার হন বিজেপি-র প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমল চট্টোপাধ্যায়। একে একে নাম জড়ায় তিন নেতার। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। সূত্রের খবর, এখন সেই মামলায় কৈলাস, প্রদীপ এবং যিষ্ণুর গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজেপির নেত্রীর অভিযোগ গ্রহণযোগ্য নয়, দেরি করে অভিযোগ আনা-সহ বিভিন্ন যুক্তিতে তা খারিজ করে দিয়েছিল আলিপুর আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই নেত্রী। এ মাসের শুরুতে আলিপুর আদালতের রায় খারিজ করে দেয় হাইকোর্ট। গত ১ অক্টোবর ফের আলিপুর আদালতে মামলাটি ফেরত পাঠায় হাইকোর্ট। গত ৮ অক্টোবর আলিপুর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। যে কারণে, অভিযুক্তদের গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়।

ছুটির দিন হলেও বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হয় জামিন আবেদনের। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় আপাতত স্বস্তি পেলেন তিন নেতা। তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে তাঁরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছেন। এখন দেখার, এই মামলায় সর্বোচ্চ আদালত কী নির্দেশ দেয়!

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

ভয়ংকর কাণ্ড! অযোধ্যায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে গুলিতে নিহত ১, গুরুতর আহত ২

অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে

অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের

আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ

২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, গড়ল নতুন রেকর্ড

অন্ত:সত্ত্বা হওয়ার ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের জন্য কেন্দ্রের নতুন নিয়ম



from KhaborOnline https://ift.tt/3mXq3sl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts