লালকেল্লায় তেরঙা উত্তোলন থেকে ট্রেন, স্টেশন, বিমান, জাহাজে বিশেষ ঘোষণা!
নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিনের মধ্যেই ১০০ কোটি কোভিড ভ্যাকসিন ডোজের মাইলফলক ছুঁয়ে ফেলবে দেশ। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একাধিক চমকপ্রদ পরিকল্পনা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ওই দিন প্রতিটি রেল স্টেশনে, সারা দেশের ট্রেন, বিমান এবং জাহাজে এ বিষয়ে বিশেষ ঘোষণা করা হবে। এমনকী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকাও উত্তোলন করার পরিকল্পনা রয়েছে।
টিকাকরণ কর্মসূচি যে গতিতে এগোচ্ছে, তাতে অনুমান আগামী কয়েক দিনের মধ্যে এই মাইলফলকটি অতিক্রম করবে ভারত। ইতিমধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে ৭৫ শতাংশ ভারতীয়কে টিকার একটি ডোজ দেওয়া হয়েছে। সূত্রের খবর, টিকার দু’টি ডোজ-ই নিয়েছেন ৩০ শতাংশ ভারতীয় নাগরিক।
সরকারি কো-উইন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। সূত্রের দাবি, দুর্গাপুজো এবং নবরাত্রি উৎসবের জন্য টিকাকরণ প্রক্রিয়ার গতি কিছুটা হ্রাস পেয়েছে। দশেরার পর যত দ্রুত সম্ভব ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলা যায়, সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে কেন্দ্র।
এমনিতে ভারত বিশ্বের সবচেয়ে বড়ো ভ্যাকসিন উৎপাদক। তা সত্ত্বেও চলতি বছরের শুরুতে কোভিড টিকার রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালগুলোতে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতেই টিকার রফতানি স্থগিত রাখে কেন্দ্র। কিন্তু টিকা দেওয়ার হার এখন অনেক বেশি। আবার কয়েকটি রাজ্য বাদে দেশের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ হ্রাস পাওয়ায় কয়েক দিন আগেই ফের টিকার রফতানি শুরু হয়েছে।
এ দিকে সরকারি পরিকল্পনার পাশাপাশি ১০০ কোটি ডোজ টিকাকরণের মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিশেষ কর্মসূচি নিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি-ও। দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী, সাংসদ এবং বিধায়ক এবং জাতীয় এবং রাজ্যস্তরের কর্মীদের দেশব্যাপী অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
বিজেপি নেত্রীর যৌন হেনস্থা মামলায় কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
ভয়ংকর কাণ্ড! অযোধ্যায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে গুলিতে নিহত ১, গুরুতর আহত ২
অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের
আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ
২ দিনের বিরতির পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, গড়ল নতুন রেকর্ড
from KhaborOnline https://ift.tt/3BJFFFJ