মণ্ডপে জুতো মামলায় হাইকোর্টে স্বস্তি দমদম পার্ক ভারত চক্রের

‘গুরুত্বপূর্ণ মামলা নয়’, মণ্ডপে জুতো মামলায় জরুরি শুনানির আবেদনে মন্তব্য হাইকোর্টের।

কলকাতা: হঠাৎই খবরের শিরোনামে উঠে এসেছিল দমদম পার্কের ভারত চক্রের পুজো। বিতর্কের কেন্দ্রে মণ্ডপসজ্জা। জুতো, চটি ব্যবহার করে কেন মণ্ডপ তৈরি করা হবে, তা নিয়েই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন জনৈক আইনজীবী। বিরোধিতায় সরব হয় বিজেপি-ও। তবে বৃহস্পতিবার এই মামলার সংক্ষিপ্ত শুনানিতে হাইকোর্ট জানিয়ে দিল, এটা এমন গুরুত্বপূর্ণ মামলা নয় যে জরুরি শুনানি করতে হবে।

মামলাটি এ দিন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে ওঠে। বিচারপতি বলেন, পুজোর তিথির অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এতক্ষণে দর্শকরা মণ্ডপ যা দেখার দেখেছেন। এখন পুজো বন্ধ করার কোনো অর্থ নেই। মণ্ডপসজ্জা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে, তা পরে মীমাংসা করা যাবে। তাই এই মুহুর্তে জুতোর মণ্ডপসজ্জা নিয়ে আদালতে জরুরি শুনানির কোনো প্রয়োজন নেই।

তবে এ বিষয়ে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি। তিনি বলেন, আগামী ২৫ অক্টোবর এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে। তার পর শুনানি হওয়ার সম্ভাবনা।

এ দিকে উদ্যোক্তারা আগেই জানিয়েছেন, দেশ জুড়ে চলতে থাকা কৃষক আন্দোলনের প্রতি সমর্থন থেকেই প্যান্ডেল-সজ্জায় এই পরিকল্পনা করেছে ভারতচক্র ক্লাব। কিন্তু মণ্ডপসজ্জার সঙ্গে মাতৃবন্দনার কোনো যোগ নেই। কারণ, ভিতরের থিম পুরোপুরি আলাদা। ভিতরে ঢুকলে দেখা যাবে, দেবী বসে রয়েছেন ধানক্ষেতের উপর। ফলে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ হানার তত্ত্ব সঠিক নয়। পুরো ঘটনার ভুল ব্যাখ্যা করে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

পুজো কমিটির দাবি, তাঁদের মণ্ডপসজ্জার বিষয় কৃষক আন্দোলন। বিক্ষোভের সময় দেখা যায়, হাজার হাজার কৃষক পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে তাঁরা পথের মধ্যেই জুতো ফেলে রেখে চলে যান। পুলিশের লাঠিচার্জের পর যে ভাবে পথের উপর জুতোগুলো পড়েছিল, সেটাই দেখানো হয়েছে।

এই ঘটনায় সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবকে বিষয়টিতে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি। ষষ্ঠীর আগে উদ্যোক্তাদের জুতো সরিয়ে ফেলার আবেদন করছি”। তবে তাঁর দাবিতে রাজ্য প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানা যায়নি!

আরও পড়ুন এখানে ক্লিক করে:

নোটিশ পেয়েও জুতো সরাতে নারাজ পুজো কমিটি, আইনি পথেই জবাব

ষষ্ঠীর মধ্যে মণ্ডপ থেকে সরানো হোক জুতো, রাজ্যের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

 দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় ‘রাজনৈতিক ইস্যু’, পুজো কমিটিকে আইনি নোটিশ



from KhaborOnline https://ift.tt/2YO9VRe

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts