কলকাতা: মহাষ্টমীর রাত থেকেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা। বৃহস্পতিবার ভোরসকালে আকাশের মুখ ভারী থাকলেও ধীরে ধীরে তেজ বাড়িয়েছে সূর্য। কিন্তু মাঝেমধ্যেই আকাশের খামখেয়ালিপনা এবং হাওয়া অফিসের পূর্বাভাসে দোলাচলে কাটিয়েছেন মানুষ। ভারী বৃষ্টিও হয়েছে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। তবে নবমী নিশির শুরুতেই আনন্দ উপভোগে মেতেছে রাজ্য।

রাত পোহালেই মনখারাপের প্রহর শুরু। উমাকে বিদায় জানানোর বেলা। স্বভাবতই, হাতে যেটুকু সময় রয়েছে, পুজোর আনন্দে শামিল হতে কলকাতার রাজপথে ভিড় জমানোর শুরু। মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে ঠাকুর দেখার। জেলাগুলোতেও একই ছবি। করোনা সংক্রমণের জেরে রয়েছে বিভিন্ন রকমের বিধিনিষেধ। তবে চোখ খুললেই দেখা যাচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রেই তার চিহ্ন নেই। শেষলগ্নে আনন্দ চেটেপুটে নেওয়ায় ব্যস্ত অনেকেই।
এ দিন দুপুর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে মেঘগর্জন। আকাশ কালো করে রীতিমতো দুর্যোগপূর্ণ পরিস্থিতি এক নিমেষে আনন্দ উদযাপনে জল ঢেলে দিয়েছিল। দুপুরে ফের তুমুল বৃষ্টি দেখেছে বর্ধমান। বৃষ্টির তীব্রতা এতটাই যে, বেশ কিছু পুজো মণ্ডপে জল পর্যন্ত জমে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু পুজো মণ্ডপ। পূর্ব বর্ধমানের কাটোয়া, ভাতার, মঙ্গলকোট এলাকায় শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।

এ দিকে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি নামতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনায়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে নবমীর রাত থেকে বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
মানতে না চাইলেও এটাই নিয়ম, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় ইতি পড়বে আর কয়েক ঘণ্টার পরই। দশমীতে দেবী বিসর্জনের সঙ্গে বেজে উঠবে বিষাদের সুর। তার আগে নবমী তো ভরপুর আনন্দের দিন! তাই ভ্যাপসা গরম আর হাওয়া অফিসের পূর্বাভাসকে সামলে নিয়ে আপাতত ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি–সকলেই।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
মণ্ডপে জুতো মামলায় হাইকোর্টে স্বস্তি দমদম পার্ক ভারত চক্রের
বিজেপি নেত্রীর যৌন হেনস্থা মামলায় কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
ভয়ংকর কাণ্ড! অযোধ্যায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে গুলিতে নিহত ১, গুরুতর আহত ২
অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের
আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ
from KhaborOnline https://ift.tt/3BL0tg4