তাদের নয়, অন্য একটি দলের আইপিএল জেতা উচিত ছিল, বলছেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

দুবাই: জিতেছেন তিনিই। তবে মহেন্দ্র সিংহ ধোনির মতে জেতা উচিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। ২৭ রানে ম্যাচ জিতে তেমনটাই বলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

ধোনির মতে এ বারের আইপিএলে কলকাতা নাইটরাইডার্স যে ভাবে স্বপ্নের প্রত্যাবর্তন করেছে, তাতে তাদেরই বেশি করে জেতা উচিত ছিল এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, চলতি আইপিএলে প্রথম পর্বের শেষে সাত নম্বরে ছিল কেকেআর। সেখান থেকে উঠে এসে প্লে-অফে জায়গা করে নেয় তারা। পৌঁছে যায় ফাইনালেও।

এই প্রসঙ্গেই ধোনি বলেন, “চেন্নাই সম্পর্কে বলার আগে কলকাতাকে নিয়ে বলা উচিত। ওরা যেটা করেছে সেটা অভাবনীয়। এ বারের আইপিএল জয়ের দাবিদার কেউ যদি হয় সেটা কলকাতা। কোচ, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বিরাট কৃতিত্ব। মাঝখানের ফাঁকটা ওদের বেশ কাজে লেগেছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার আইপিএলের ফাইনালে প্রথমে ব্যাট করে ফাফ দু’প্লেসির অসাধারণ ইনিংসে ভর করে ১৯২ রান করে চেন্নাই। বিপরীতে মাত্র ২৭ রান দূরেই থেমে যেতে হয় কেকেআরকে। ফলে চতুর্থ বার আইপিএল জিতল চেন্নাই।

শুক্রবার আরও একটি রেকর্ড করেন ধোনি। আইপিএলে তিনশোটি ম্যাচে অধিনায়কত্ব করার কৃতিত্ব অর্জন করেন তিনি।



from KhaborOnline https://ift.tt/3j9SxO9

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts