প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন অংশু মালিক

ওসলো: ইতিহাস সৃষ্টি করলেন ভারতীয় কুস্তিগির অংশু মালিক। প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জয় করলেন তিনি।

নরওয়ের রাজধানী ওসলোতে আয়োজিত এই প্রতিযোগিতায় ২০ বছর বয়সি অংশু ২০১৬ সালের অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন হেলেন লুই মারৌলিসের কাছে হারলেও রুপো জয় করেছেন তিনি। সেমিফাইনালে অংশু ৫৭ কেজি বিভাগে জুনিয়র ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সোলোমিয়া উইঙ্ককে পরাস্ত করে ফাইনালে উঠেছিলেন।

যদি বৃহস্পতিবার অংশু ফাইনাল ম্যাচটা জয় করতে পারতেন, তা হলে প্রথম মহিলা এবং দ্বিতীয় ভারতীয় কুস্তিগীর হিসেবে তিনি এই টুর্নামেন্টে সোনা জয়ের কৃতিত্ব কায়েম করতেন। এর আগে ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার এই টুর্নামেন্টে সোনার পদক জয় করেছিলেন।

উল্লেখ্য, ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে শুরু করেন। একটা সময় তিনি ১-০ ব্যবধানে এগিয়েও যান। কিন্তু, দ্বিতীয় বাউটের মোড় নাটকীভাবে পরিবর্তিত হয়। মারৌলিস অংশুকে তাঁর বাহুবন্ধনীতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেন। আর সেইসঙ্গে তাঁকে পিছনে ফেলে দেন। মারৌলিস ২-১ ব্যবধানে এগিয়ে যান। সেই ব্যবধান আর কমাতে পারেননি অংশু। অবশেষে ১-৪ ব্যবধানে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়।

আরও পড়তে পারেন

রাজস্থানকে গুঁড়িয়ে দিয়ে প্লে অফ প্রায় পাকা করে ফেলল কেকেআর



from KhaborOnline https://ift.tt/3uVIocS

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts