‘মিনি জু’ থেকে পালাল চিতাবাঘ, ঝাড়গ্রাম শহর জুড়ে আতংক

ঝাড়গ্রাম: ‘মিনি জু’ থেকে পালিয়ে গেল একটি চিতাবাঘ। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আতংক ছড়াল ঝাড়গ্রাম শহরে। বন দফতর এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে শহর জুড়ে তল্লাশি চালানো হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিতাবাঘটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্ধকারের মধ্যেই ‘মিনি জু’ এবং আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা। মাইক-প্রচার করে ঝাড়গ্রাম শহরের পাশাপাশি লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক বার্তা জানিয়েছে প্রশাসন।

রাজ্যের বন দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ঝাড়গ্রাম ‘মিনি জু’র বাসিন্দা দু’টি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। এই খাঁচার জালে কিছু মেরামতির কাজ হচ্ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়। তার সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন দফতরের আধিকারিক এবং কর্মীরা।”

চিতাবাঘটির পালিয়ে যাওয়ার খবর যখন চাউর হয় তখন পুজোর বাজারের ভিড় ঝাড়গ্রাম শহরে। স্বাভাবিক ভাবেই এই খবরে আতংকিত হয়ে পড়েন তিনি। রাস্তায় নেমে মাইকিং করে বন দফতর। মাইকে বলতে শোনা যায়, “ডিয়ার পার্ক (মিনি জু)-এর খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। সর্তক থাকুন সাবধানে থাকুন। যদি ওই ধরনের কোনো জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে খবর দিন।”

সতর্কবার্তা জারি করা হয় ঝাড়গ্রাম লাগোয়া পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়াতেও। তবে বৃহস্পতিবার সকালেও ওই চিতাবাঘটির কোনো খোঁজ মেলেনি। ফলে সাধারণ মানুষ এখনও স্বস্তিতে নেই।

আরও পড়তে পারেন

লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও

কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী

দুর্গোৎসব বাংলাদেশে: মহালয়ায় দেশ জুড়ে নানা অনুষ্ঠান, দেবী দুর্গাকে আবাহনের প্রস্তুতি



from KhaborOnline https://ift.tt/3uZxse7

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts