নয়াদিল্লি: বরাবরই দলের মধ্যে বিদ্রোহী সুরে কথা বলেন তিনি। এ বারও তার অন্যথা হয়নি। লখিমপুর কাণ্ডে শাসক দলের ভূমিকার নিন্দা করেছিলেন তিনি। এর পরেই বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে ছেঁটে ফেলা হল বরুণ গান্ধীকে। বাদ পড়লেন তাঁর মা, মানেকাও।
তবে শুধু লখিমপুর কাণ্ডের নিন্দাই নয়, মহাত্মা গান্ধীর জন্মদিবসে নাথুরাম গডসের স্তুতির বিরুদ্ধেও সরব হয়েছিলেন বরুণ। তারই জেরে বরুণকে দলের অন্দরে আরও কোণঠাসা করে দেওয়া হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
বুধবার টুইটারে বরুণ নতুন করে লখিমপুর প্রসঙ্গ তুলে লিখেছিলেন “খুন করে প্রতিবাদকারীদের চুপ করানো যাবে না।” পাশাপাশি, প্রতিবাদী কৃষকদের গাড়ি পিষে দেওয়ার যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তা ‘পুরোপুরি স্পষ্ট’। ঘটনার মূল অভিযুক্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসের শাস্তিরও দাবি তোলেন তিনি।
এর আগে গান্ধী জয়ন্তীতে ভারতে টুইটারে রাজনৈতিক আলোচনায় সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছিল ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’। বরুণ সেই ঘটনার নিন্দা করে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘যারা গডসে জিন্দাবাদ বলে টুইট করছে, তারা দায়িত্বজ্ঞানহীন ভাবে দেশের মুখ পোড়াচ্ছে।”
এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই বিজেপি-র ‘মূল স্রোতের’ বাইরে চলে গেলেন বরুণ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ থেকে টানা তিন বার লোকসভা ভোটে জিতেছেন বরুণ। উত্তরপ্রদেশের পিলিভিট এবং সুলতানপুর থেকে।
অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য মানেকা গত দু’দশক ধরে বিজেপি-র জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন। নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভাতেও স্থান পেয়েছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের সুলতানপুর কেন্দ্র থেকে জিতলেন তাঁকে আর মন্ত্রী করা হয়নি।
গত কয়েক বছর ধরেই মানেকার সঙ্গে বিজেপি শিবিরের দূরত্ব বাড়ছিল বলে জানাচ্ছে বিজেপিরই একটি সূত্র।
আরও পড়তে পারেন
কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা
বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী
দুর্গোৎসব বাংলাদেশে: মহালয়ায় দেশ জুড়ে নানা অনুষ্ঠান, দেবী দুর্গাকে আবাহনের প্রস্তুতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা, বাগেরহাটে মাছবোঝাই ট্রলারকে জরিমানা
from KhaborOnline https://ift.tt/3AqDFki