নয়াদিল্লি: অবশেষে কাটল মহাজট। কোভিশিল্ড অথবা ব্রিটেন স্বীকৃত যে কোনো কোভিডরোধী টীকার দুটো ডোজ নেওয়া ভারতীয়দের সোমবার থেকে ব্রিটেনে পৌঁছোলে আর কোয়ারান্টাইনে থাকতে হবে না।
বৃহস্পতিবার এই নিয়ে টুইট করেন ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত এলেক্স এল্লিস। তিনি টুইটারে লিখেছেন, ‘‘যে ভারতীয়রা টিকা পেয়েছেন, ব্রিটেনে তাঁদের কোয়ারান্টাইনে থাকতে হবে না। কোভিশিল্ড বা ব্রিটেনের ছাড়পত্র পাওয়া যে কোনো করোনা টিকা নেওয়া থাকলেই হবে। শেষ এক মাস ধরে ভারত সরকারের সহযোগিতাকে ধন্যবাদ জানাই।”
কয়েকদিন ধরেই ব্রিটেন ও ভারতের মধ্যেই উভয় দেশ থেকে আগত যাত্রীদের জন্য কার্যকর করা করোনা বিধিনিষেধ নিয়ে নানারকম আলোচনা চলছিল। প্রথম ব্রিটেন এই নিয়ে কড়া বিধিনিষেধ আরোপ করে। তার পর ভারত আবার ব্রিটেন থেকে আগত যাত্রীদের বিষয়ে বিশেষ বিধিনিষেধ আরোপ করে।
ব্রিটেনের নির্দেশিকার পাল্টা প্রত্যাঘাত হিসেবে ভারতও জানিয়ে দেয় যে সে দেশ থেকে ভারতে আসা যাত্রীদেরও বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে। সেই নির্দেশের কিছু দিনের মধ্যেই ফের ব্রিটেনের তরফে নির্দেশ দিয়ে তুলে নেওয়া হল কোয়ারান্টাইন করার এই শর্ত।
উল্লেখ্য, কোয়ারান্টাইনের এই শর্তের কারণেই আগামী বছর বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমসে কোনো দল পাঠাচ্ছে না ভারতীয় হকি ফেডারেশন। এশিয়ান গেমসকে প্রাধান্য দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন এই নির্দেশিকার পর সেই সিদ্ধান্ত বদলায় কি না এখন সেটাই দেখার।
আরও পড়তে পারেন
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা
বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী
দুর্গোৎসব বাংলাদেশে: মহালয়ায় দেশ জুড়ে নানা অনুষ্ঠান, দেবী দুর্গাকে আবাহনের প্রস্তুতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা, বাগেরহাটে মাছবোঝাই ট্রলারকে জরিমানা
৪ দিন আটকে থাকার পর মোংলা বন্দরের পসুর চ্যানেলে বিদেশি দুই জাহাজ
from KhaborOnline https://ift.tt/3mBt15o
travellers to UK
fully vaccinated with Covishield or another UK-approved vaccine from 11 October.