ঋদি হক: ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতোপূর্বে অ্যাকাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকভারি প্ল্যান’ অনুসৃত হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। দীর্ঘ দেড় বছরের অধিক সময় দেশের এই প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৭ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা সশরীরে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের তরফে পাঠানো সংবাদবার্তায় এ সব তথ্য জানানো হয়। এ ক্ষেত্রে ১৬ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা প্রদান নিশ্চিত করার কার্যক্রম শুরু হবে।
ঢাবির অ্যাকাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নিজ নিজ শিক্ষার্থীদের প্রতি বিশেষ তদারকি জোরদার করার জন্য সকল বিভাগ ও ইনস্টিটিউটকে পরামর্শ দেওয়া হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। এ ক্ষেত্রে ন্যূনতম ৬০ ভাগ ক্লাস সশরীরে হবে।
ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের জ্ঞানের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এ ক্ষেত্রেও একাধিক সেকশন বা গ্রুপ করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।
আরও পড়তে পারেন
বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, বললেন বাংলাদেশের তথ্যমন্ত্রী
দুর্গোৎসব বাংলাদেশে: মহালয়ায় দেশ জুড়ে নানা অনুষ্ঠান, দেবী দুর্গাকে আবাহনের প্রস্তুতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা, বাগেরহাটে মাছবোঝাই ট্রলারকে জরিমানা
৪ দিন আটকে থাকার পর মোংলা বন্দরের পসুর চ্যানেলে বিদেশি দুই জাহাজ
মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন শেখ হাসিনা
from KhaborOnline https://ift.tt/3Fq9tcW