খাওয়াদাওয়া চলাকালীন অগ্নিকাণ্ড মল্লিকবাজারের ভিড়ে ঠাসা রেস্তোঁরায়

মল্লিকবাজারে ভিড়ে ঠাসা রেস্তোঁরায় হঠাৎ আগুন! কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

কলকাতা: ভরদুপুরে খাওয়াদাওয়া চলাকালীন মল্লিকবাজারের রেস্তোঁরায় আগুন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

ঘটনায় প্রকাশ, এ দিন দুপুর সোয়া ২টো নাগাদ মধ্যাহ্নভোজের জন্য রেস্তোঁরাটিতে এসেছিলেন অনেকেই। সকলেই তখন খাওয়াদাওয়ায় ব্যস্ত। এমন সময়ই ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক। সঙ্গে সঙ্গে ক্রেতাদের নিরাপদে বাইরে বের করে আনেন কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কথা কানে যেতেই অনেকে চেঁচামেচি করে এ দিক-ও দিক ছুটতে শুরু করেন।

এ দিক দমকল সূত্রের খবর, রান্নাঘর থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক সন্দেহ। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ছুটির দিন হওয়ায় অনেকেই রেস্তোঁরায় ছিলেন। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। রান্নাঘরটি ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু রেস্তোঁরার রান্নাঘরে নানারকম প্লাস্টিক ও অন্যান্য় দাহ্য বস্তু ছিল ফলে, আগুন সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভানোর পর ধোঁয়ায় ঢেকে ছিল রেস্তোঁরা। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের পর বড়ো ফ্যান লাগিয়ে ধোঁয়াও বের করে দেন।

কোনো ভাবে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সে দিকে নজর দেওয়া হয়। গোটা এলাকার বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ট্রাফিকের তরফেও পথচলতি যানবাহন ও মানুষজনের সুরক্ষার জন্যই বেশ কিছুক্ষণ যানবাহন আটকে রাখা হয়েছিল।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

মেগা ই-নিলামে সস্তায় বাড়ি, দোকান কেনার সুযোগ দিচ্ছে এসবিআই

প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ডে দেরি হলেও সাক্ষ্য প্রত্যাখান করা যায় না, তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

‘আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী’, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সোনিয়া গান্ধী

ছবি তুলতে সেলিব্রিটিদের গ্রেফতার করছে এনসিবি, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

পাক বাহিনীর হামলায় নিহত শীর্ষ নেতা আখুন্দজাদা, জানাল তালিবান

ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৬



from KhaborOnline https://ift.tt/3pcyIcW

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts