নয়াদিল্লি: বন্ধক রাখা বাণিজ্যিক এবং আবাসিক সম্পত্তির মেগা নিলাম করতে যাচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। বকেয়া আদায়ের জন্য ঋণ খেলাপিদের বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তির মেগা নিলাম হবে আগামী ২৫ অক্টোবর। এর মধ্যে থাকছে প্লট, আবাসন, শিল্প ও বাণিজ্যিক সম্পত্তি।
এসবিআই নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে জানিয়েছে, “আপনার পরবর্তী বড়ো বিনিয়োগের সুযোগ এখানে! আমাদের ই-নিলামে যোগ দিন এবং নিজের সেরা দর পেশ করুন।”
জানা গিয়েছে, এই নিলাম সম্পর্কিত বিজ্ঞাপন এসবিআই-এর সংশ্লিষ্ট শাখা থেকে বহুল প্রচারিত হিন্দি এবং ইংরাজি সংবাদপত্রেও প্রকাশিত হবে। বিজ্ঞাপনটিতে ওয়েবসাইটের একটি লিঙ্কও থাকবে, যাতে নিলামের জন্য তালিকাভুক্ত সম্পত্তির বিবরণ থাকবে।
এসবিআই শাখায় নিলামে সাহায্য করার জন্য একজন সহকারী অফিসারও নিযুক্ত করা হবে। যিনি নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ক্রেতাদের সাহায্য করবেন। ব্যাঙ্ক ক্রেতাকে সম্পত্তি যাচাই করে দেখার অনুমতিও দেবে।
এসবিআই বলেছে, “আমরা নিলামের জন্য আদালতের নির্দেশের সঙ্গে সংযুক্ত সমস্ত বিবরণ-সহ ব্যাঙ্কের কাছে স্থাবর সম্পত্তি বন্ধক রাখি। আমরা নিলামে অংশগ্রহণকারীদের কাছে আকর্ষণীয় অফার রাখতে চলেছি”।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
‘আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী’, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সোনিয়া গান্ধী
ছবি তুলতে সেলিব্রিটিদের গ্রেফতার করছে এনসিবি, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের
পাক বাহিনীর হামলায় নিহত শীর্ষ নেতা আখুন্দজাদা, জানাল তালিবান
ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৬
সৌরভ-জয়ের সঙ্গে বৈঠক, ভারতীয় দলের পরবর্তী কোচ হয়তো রাহুল দ্রাবিড়
from KhaborOnline https://ift.tt/3DSo53j