প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ডে দেরি হলেও সাক্ষ্য প্রত্যাখান করা যায় না, তাৎপর্যপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কোনো মামলায় প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ডে দেরি হয়ে গেলে কি তাঁদের সাক্ষ্য প্রত্যাখ্যান করে হবে? এমনই একটা প্রশ্নের জবাব স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। একটি হত্যা মামলায় চার অভিযুক্তের দায়ের করা আবেদন খারিজ করার সময় সুপ্রিম কোর্ট বলেছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ডে দেরি হলেও সাক্ষ্য প্রত্যাখান করা যায় না।

সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, রেকর্ডে থাকা উপাদান অবশ্যই অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে তৈরি হওয়া ভয়কেই মান্যতা দেয়।

বিচারপতি ললিত ছাড়াও বিচারপতি এ রবীন্দ্র ভাট এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বলে, “এটা ঠিক যে সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করতে কিছুটা বিলম্ব হয়েছিল। কিন্তু শুধুমাত্র দেরি হয়ে যাওয়ার কারণে তাঁদের সাক্ষ্য প্রত্যাখ্যান করা যায় না”।

সর্বোচ্চ আদালত বলেছে, সাক্ষীরা যদি ভীতসন্ত্রস্ত বোধ করেন এবং কিছু সময়ের জন্য এগিয়ে আসতে না চান, তাঁদের বক্তব্য রেকর্ড করতে বিলম্ব হতেই পারে। তার কারণও পর্যাপ্ত ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ১৯৫৩-র অস্ত্র আইনের ২৭ (৩) ধারায় দোষী সাব্যস্ত এবং শাস্তি ঘোষণা করেছিল মালদহ সেশন কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে চারজন অভিযুক্ত আবেদন দাখিল করে সর্বোচ্চ আদালতে। সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

আবেদনকারীদের আইনজীবী আদালতে বলেন, দু’জন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ডে বিলম্ব হয়েছিল। এই ঘটনা মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় মারত্মক প্রভাব ফেলতে পারে।

আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:

‘আমিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী’, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বললেন সোনিয়া গান্ধী

ছবি তুলতে সেলিব্রিটিদের গ্রেফতার করছে এনসিবি, বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

পাক বাহিনীর হামলায় নিহত শীর্ষ নেতা আখুন্দজাদা, জানাল তালিবান

ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ, আহত ৬

সৌরভ-জয়ের সঙ্গে বৈঠক, ভারতীয় দলের পরবর্তী কোচ হয়তো রাহুল দ্রাবিড়



from KhaborOnline https://ift.tt/3AHfXk0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts