তাওয়াং: গত মাসেই উত্তরাখণ্ডে চিন সেনার অনুপ্রবেশের খবর ছড়িয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এ বার অরুণাচল প্রদেশে একই ধরনের ঘটনা ঘটল। রাজ্যের তাওয়াং সেক্টরে এ বার সংঘাতে জড়াল দুই দেশের সেনা। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্রায় ২০০জন চিনা সৈনিকের একটি দলকে আটকে দেন ভারতীয় জওয়ানরা।
সূত্রের খবর, তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অত্যন্ত কাছাকাছি চলে আসে চিনা ফৌজের একটি বাহিনী। তবে ভারতীয় সেনারা অত্যন্ত সতর্ক ছিলেন। ফলে তাদের কাছে বাধা পায় চিনা বাহিনী। এর ফলে ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
শুরু হয় বাকবিতণ্ডা, যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। গত সপ্তাহে হওয়া এই সংঘাত চলে বেশ কয়েক ঘণ্টা। কিন্তু সঠিক সময়ে স্থানীয় কমান্ডারদের হস্তক্ষেপে আপাতত পরিস্থিটি নিয়ন্ত্রণে এসেছে। জানা গিয়েছে, এই ঘটনায় কোনো ভারতীয় সৈনিক আহত হননি।
গত বছর লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি আপাত ভাবে শান্ত হলেও সেই লাদাখেই সম্প্রতি পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে উঠেছে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিশাল ফৌজ মোতায়েন করেছে চিন। ফলে প্রতিরক্ষার স্বার্থে পালটা সৈন্য মজুত রাখতে হয়েছে ভারতকে।
তবে সীমান্তে শান্তি ফেরাতে অরিন্দম বাগচি আরও বলেন যে, নয়াদিল্লি আশা করছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমস্যাগুলি প্রটোকল মেনে ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটবে বেজিং।
আরও পড়তে পারেন
দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে
লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও
কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা
from KhaborOnline https://ift.tt/3BnyZgh