কর্মসমিতি থেকে বাদ পড়তেই টুইটার বায়োতে বিজেপির নাম মুছে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী

চেন্নাই: বরুণ গান্ধীর মতোই এ বার বিদ্রোহী প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এ বার নিজের টুইটার হ্যান্ডলের বায়ো থেকে বিজেপির নাম সরিয়ে দিলেন তিনি। তাৎপর্যের ব্যাপার হল বরুণ এবং তাঁর মা মানেকার মতো স্বামীও বিজেপির জাতীয় কার্যসমিতির কমিটি থেকে বাদ পড়েন।

নতুন টুইটার বায়োতে স্বামী তাঁর নিজের পরিচয় দিয়েছেন কেবল মাত্র রাজ্যসভার সাংসদ হিসাবে। কোন দল থেকে তিনি নির্বাচিত, তা আগে লেখা থাকলও এখন আর নেই। তাঁর টুইটার বায়োতে লেখা রয়েছে, ‘রাজ্যসভা এমপি, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি, অধ্যাপক, যেমন ভাল ব্যবহার পাব তেমন ফিরিয়ে দেব।’

শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসাবে পরিচিত স্বামী। মোদীর অর্থনীতি পরিচালনা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু জাতীয় কর্মসমিতি থেকে বাদ যেতেই ফের তাল কাটল তাঁর।

উল্লিখিত তিন জনের নাম ছাড়াও এ বার জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছেন ইন্দ্রজিৎ সিংহ, প্রহ্লাদ পটেল, সুরেশ প্রভু, এসএস আহলুওয়ালির মতো বিজেপির অনেক প্রবীণ নেতা-মন্ত্রীও।

আরও পড়তে পারেন

এ বার অরুণাচল প্রদেশে চিন সেনার অনুপ্রবেশ, আটকাল ভারতীয় সেনা

দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে

লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও

কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা



from KhaborOnline https://ift.tt/3liWAcC

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts