ঝাড়গ্রাম: তিনি যে ঘরে কে তা জানত! নিখোঁজ হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর খোঁজ পাওয়া গেল চিতাবাঘটির। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিড়িয়াখানার ভিতরেই জঙ্গলেই ঘুমিয়েছিল ছিল চিতাবাঘটি। অর্থাৎ, যে চিতাবাঘের আতংকে পুরো ঝাড়গ্রাম শহর ত্রস্ত হয়ে গিয়েছিল, সে আদতে বেশি দূরে পালাতেই পারেনি!
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ‘মিনি জু’-এ নিজের খাঁচা থেকে পালিয়ে যায় চিতাবাঘটি। এর জেরে সন্ধ্যা থেকে আতংক ছড়ায় ঝাড়গ্রাম শহরে। বন দফতর এবং পুলিশের তরফে ঝাড়গ্রাম শহরে জুড়ে তল্লাশি চালানো হয়।
অন্ধকারের মধ্যেই ‘মিনি জু’ এবং আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেন বনকর্মীরা। মাইক-প্রচার করে ঝাড়গ্রাম শহরের পাশাপাশি লাগোয়া এলাকার বাসিন্দাদের সতর্ক বার্তা জানায় প্রশাসন। মাইকে বলতে শোনা যায়, “ডিয়ার পার্ক (মিনি জু)-এর খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। সর্তক থাকুন সাবধানে থাকুন। যদি ওই ধরনের কোনো জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে খবর দিন।
রাজ্যের বন দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ঝাড়গ্রাম ‘মিনি জু’র বাসিন্দা দু’টি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। এই খাঁচার জালে কিছু মেরামতির কাজ হচ্ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়। তার সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন দফতরের আধিকারিক এবং কর্মীরা।”
অবশেষে বৃহস্পতিবার সকালে খোঁজ মিলল তার। হাঁফ ছেড়ে বাঁচল ঝাড়গ্রাম।
আরও পড়তে পারেন
কর্মসমিতি থেকে বাদ পড়তেই টুইটার বায়োতে বিজেপির নাম মুছে দিলেন সুব্রহ্মণ্যম স্বামী
এ বার অরুণাচল প্রদেশে চিন সেনার অনুপ্রবেশ, আটকাল ভারতীয় সেনা
দেবীপক্ষের দ্বিতীয় দিন ২১ হাজারের ঘরে নামল সংক্রমণ, মৃত্যুও নামল তিনশোর নীচে
লখিমপুর কাণ্ডের নিন্দা করে বিজেপির কর্মসমিতি থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী, মা মানেকাও
কাটল জট, টিকার পুরো ডোজ নিলে ব্রিটেন প্রবেশের পর কোনো ভারতীয় যাত্রীকে থাকতে হবে না কোয়ারান্টাইনে
from KhaborOnline https://ift.tt/3mC6kxU