‘সহমর্মী’ পৌঁছে গেল উত্তরবঙ্গে, আর্তজনের হাতে নতুন জামাকাপড়, পদ্মশ্রী করিমুল হককে সম্মাননা

শোষিত, নিপীড়িত, দুর্দশাগ্রস্ত, বিপন্ন, দুস্থ মানুষের দিকে নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ‘গড়িয়া সহমর্মী’। প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ দেওয়া থেকে শুরু করে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া কিংবা বিনা ব্যয়ে চক্ষু অস্ত্রোপচারের ব্যবস্থা করা বা স্বাস্থ্য শিবির করা – সব সময় আর্ত মানুষের পাশে রয়েছে ‘সহমর্মী’।

ইতিমধ্যে নিরন্ন অসহায় মায়েদের জন্য ‘মা অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প এবং মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য ‘শ্রীগুরু বৃত্তি’ প্রকল্প চালু করেছে ‘সহমর্মী’। এরই মধ্যে ‘সহমর্মী’ পৌঁছে গেল উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে ‘সহমর্মী’

মাঝে মাঝে বৃষ্টি হলেও তার দাপট অনেকটাই কমেছে। বর্ষার চলে যাওয়ার বাঁশি বাজতে চলল বলে। আকাশ জুড়ে এখন নীল মেঘের ভেলা আনাগোনা করছে। মাঠ জুড়ে কাশ ফুল আর ভোরের হাওয়ায় শিউলি ফুলের গন্ধ বলে দিচ্ছে ‘মা’ আসছেন। এই সময়ে ‘সহমর্মী’ পৌঁছে গেল উত্তরবঙ্গে অসহায় আত্মজনের সেবায়।

পদ্মশ্রী করিমুল হককে (বাঁ দিক থেকে দ্বিতীয়) সম্মাননা প্রদান।

গত মঙ্গলবার ৫ অক্টোবর পদ্মশ্রী করিমুল হকের স্কুলের ১৫০ জন সন্তান ও ৬০ জন মায়ের হাতে নতুন কাপড়জামা তুলে দিল ‘সহমর্মী’। তার পর দিন মহালয়ার পুণ্য প্রভাতে ‘সহমর্মী’ গিয়েছিল চাংমারি চা-বাগানে। সেখানকার ২০০ জন অসহায় আত্মজনের হাতে পুজোর নৈবেদ্য তুলে দেওয়া হল। ওই দিন সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে পদ্মশ্রী করিমুল হক সাহেবের হাতে ‘সহমর্মী’র সন্মাননা প্রদান করা হল।

‘মা অন্নপূর্ণার ভাণ্ডার’ ও ‘শ্রীগুরু বৃত্তি’  

এর আগে গত ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর পুণ্য প্রভাতে ‘মা অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্পে গড়িয়া গড়াগাছা অঞ্চলের ৫ জন অসহায় মা-এর হাতে মাসিক রেশন ও পুজোর জামাকাপড় তুলে দেওয়া হয় ‘সহমর্মী’র তরফে।

‘সহমর্মী’র ‘শ্রীগুরু বৃত্তি’ প্রকল্প চালু হয়েছে গত ১২ সেপ্টেম্বর। ওই দিন ক্যান্সার-আক্রান্ত ভোলানাথ দের সন্তান কুনাল দের হাতে ‘শ্রীগুরু বৃত্তি’ তুলে দেন কর্নেল রবীন্দ্রকুমার ভট্টাচার্য ও মৃণালকান্তি মুখোপাধ্যায় মহোদয়। স্বামী জ্যোতিরানন্দ মহারাজের (শ্যামল মহারাজ) আর্থিক আনুকূল্যে এই বৃত্তি প্রদান করা সম্ভব হয়েছে। তাই ‘সহমর্মী’র তরফে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।  

আরও পড়তে পারেন

কোভিডবিধির মেয়াদ আরও ৬ মাস বাড়াল রেল, সতর্ক না থাকলে দিতে হবে জরিমানা

জামিনের আবেদন খারিজ, ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে শাহরুখ-পুত্র আরিয়ান খান

মিঠুন চক্রবর্তী এ বার বিজেপির জাতীয় কর্মসমিতিতে!

সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার দিনই রাজীব বন্দ্যোপাধ্যায়কে বড়ো দায়িত্ব দিল বিজেপি

সাহিত্যে নোবেল পেলেন তাঞ্জানিয়ার আব্দুলরাজাক গুরনাহ

লখিমপুর কাণ্ডে গ্রেফতার ২, অধরা মন্ত্রী-পুত্রকে তলব করল উত্তরপ্রদেশ পুলিশ



from KhaborOnline https://ift.tt/2YuCaEl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts