তৃণমূল-মুখো রাজীব বন্দ্যোপাধ্যায়কে ধরে রাখতে নয়া কৌশল বিজেপির!
কলকাতা: বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। একই দিনে বেশ কয়েক মাস ধরেই ‘বেসুরো’ রাজীব বন্দ্যোপাধ্যায়কে নতুন দায়িত্ব দিল বিজেপি।
বিধানসভা ভোটে হাওড়ার ডোমজুড় থেকে পদ্মপ্রতীকে প্রার্থী হয়ে হেরে গিয়েছিলেন। তার পর থেকেই দলের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। তবে তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ঘিরে একাধিক বার উঠে এসেছেন সংবাদের শিরোনামে।
সম্প্রতি কলকাতায় বিজেপির হেস্টিংসের কার্যালয়ে তাঁর ঘরের নেমপ্লেট সরিয়ে ফেলা হয়। যা থেকে স্পষ্ট, তাঁকে ছেঁটে ফেলার চিন্তাভাবনা কার্যকর করছে গেরুয়া শিবির। আবার বিধানসভা ভোটের পর থেকেই রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা চলছে। কিন্তু কোনো এক কারণে ঘাসফুল শিবির থেকে দূরেই রয়ে গিয়েছেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন, তৃণমূলে ফিরতে পারেন রাজীব, পুজোর আগেই হবে ‘ঘরওয়াপসি’! সব্যসাচী দত্তের সঙ্গে তিনিও হয়তো একই সঙ্গে ‘ঘরে’ ফিরবেন। যদিও তা হয়নি।
এর পরই জানা যায়, রাজ্যের প্রাক্তনমন্ত্রী রাজীবকে বিজেপি-র জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এ দিন এই ঘোষণা করেন। সেখান থেকেই ধারণা, রাজীবকে ধরে রাখতেই আপাতত তাঁকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, বিজেপির জাতীয় কর্মসমিতিতে আমন্ত্রিতদের মধ্যে রাজীব ছাড়াও বাংলা থেকে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও রাজ্য বিজেপি-র মুসলিম মুখ মাফুজা খাতুন।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন এখানে:
সাহিত্যে নোবেল পেলেন তাঞ্জানিয়ার আব্দুলরাজাক গুরনাহ
লখিমপুর কাণ্ডে গ্রেফতার ২, অধরা মন্ত্রী-পুত্রকে তলব করল উত্তরপ্রদেশ পুলিশ
দুর্গাপুজোয় অঞ্জলি, সিঁদুর খেলা নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের
দু’বছর বিজেপি-তে কাটিয়ে তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত
বিরোধী শূন্য বিধানসভায় শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি
from KhaborOnline https://ift.tt/3oI2MwS