বিশ্বের মধ্যে সব থেকে বেশি ক্রিপ্টোকারেন্সি মালিক ভারতে

নয়াদিল্লি: ক্রিপ্টোকারেন্সি নিয়ে উন্মাদনা তুঙ্গে ভারতে। সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ক্রিপ্টো মালিক রয়েছেন এ দেশেই।

[আরও পড়ুন:আপনি কি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে আগ্রহী? জানুন কী ভাবে কিনবেন]

ভারতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বাড়ছে দ্রুতগতিতে। অতীতে যাঁরা এই ভার্চুয়াল মূদ্রায় বিনিয়োগ করেছিলেন, তাঁদের লাভের ভাঁড়ারও খুব একটা কম নয়। কারণ, বিশ্ব জুড়ে বাজারবৃদ্ধির ফলে বেশ কিছু ক্রিপ্টোকারেন্সির দাম শেষ কয়েক মাসের মধ্যে সর্বকালীন সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছে।

[আরও পড়ুন:সরকারি ই-কারেন্সি আর ক্রিপ্টোকারেন্সির তফাত অনেক, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য]

চিন সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিষিদ্ধ করেছে। এখানেও সরকার ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করার জন্য একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে। তা যাইহোক, ভারতীয় বিনিয়োগকারীদের কাছে এখনও বিটকয়েন-সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে রয়ে গেছে।

[আরও পড়ুন:ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট কী ভাবে কাজ করে, ব্যবহারের আগে জেনে নেওয়া দরকার]

BrokerChooser-এর রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি ক্রিপ্টো মালিক রয়েছেন। দেশে ক্রিপ্টো মালিকদের সংখ্যা ১০.০৭ কোটি, যা বিশ্বে সর্বোচ্চ। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ক্রিপ্টো মালিকের সংখ্যা ১.৭৪ কোটি। এর পরেই রয়েছে রাশিয়া (১.৭৪ কোটি) এবং চতুর্থ স্থানে নাইজেরিয়া (১.৩০ কোটি)।

[আরও পড়ুন:কেনা যাবে ক্রিপ্টোকারেন্সি, আরবিআইয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার সুপ্রিম কোর্টের]

যদি জনসংখ্যার শতাংশ অনুযায়ী দেখা যায়, তা হলে ভারতের মোট জনসংখ্যার ৭.৩০% ক্রিপ্টো মালিক। জনসংখ্যার ভিত্তিতে ভারতের অবস্থান পঞ্চম স্থানে। ইউক্রেনের ১২.৭৩ % মানুষ ক্রিপ্টোয় বিনিয়োগ করেন। তার পরে রয়েছে যথাক্রমে রাশিয়া (১১.৯১%), কেনিয়া (৮.৫২%) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (৮.৩১%)।



from KhaborOnline https://ift.tt/3aA82dy

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts