মিলবে ৫০% সরকারি ভর্তুকি, শুরু করুন এই ব্যবসা, প্রথম মাস থেকেই আয় করতে পারবেন মোটা টাকা

আকাশবার্তা অনলাইন ডেস্ক: আপনি যদি নিজের একটি ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদন দেখে নিন‌। এই প্রতিবেদনে আপনাকে জানাব এমন এক ব্যবসার কথা যেখানে আপনি মাসে ২৫ থেকে ৩৫ হাজার টাকা বিনিয়োগ করলে মাস শেষে আয় করতে পারবেন লক্ষাধিক টাকা। এখানেই শেষ নয়। এই ব্যবসায় নামলে সরকারের পক্ষ থেকেও আপনি পাবেন ৫০ শতাংশ ভর্তুকি। ভাবছেন কি এই ব্যবসা? এই ব্যবসা হল পার্ল ফার্মিং (Pearl farming)।

পার্ল ফার্মিং-এ কি প্রয়জন হয়? আপনি যদি এই পার্ল ফার্মিং ব্যবসায় নামতে চান সেক্ষেত্রে আপনার প্রধানত লাগবে তিনটি জিনিস।
. পুকুর, . সিপ(যেটিতে মুক্তো তৈরি হয়) এবং . ট্রেনিং ।

এই তিনটি জিনিস থাকলেই আপনি খুব সহজেই পার্ল ফার্মিং করতে পারবেন এবং হয়ে যেতে পারেন লাখপতি। এই ফার্মিং-এর জন্য আপনি যদি নিজে পুকুর খনন করতে চান সেক্ষেত্রে সরকার আপনাকে পুরো ৫০ শতাংশ ভর্তুকি দেবে।ভাল সিপের খোঁজ করতে হলে আপনি চলে যেতে পারেন দক্ষিণ ভারত কিংবা বিহারের দ্বারভাঙায়।

ওখানকার সিপের গুণগত মান বেশ উন্নত।এছাড়াও আপনি এই ফার্মিং-এর ট্রেনিং নিতে পারবেন ভারতেই। মধ্যপ্রদেশের হেসেঙ্গাবাদ এবং মুম্বাইতে এই ফার্মিং-এর ট্রেনিং দেওয়া হয়।

কীভাবে মুক্তো তৈরি করা হয়? এর জন্য আপনাকে প্রথমে জাল বেঁধে ১০ থেকে ১৫ দিন সিপগুলিকে পুকুরে ফেলে রাখতে হবে। এর ফলে মুক্তো তৈরির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় এবং তারপর সেগুলি বের করে তাতে অস্ত্রপচার করা হয় এবং সিটের মধ্যে একটি উপাদান বা পার্টিকেল ঢুকিয়ে দেওয়া হয়। কাটিং-এর পর সিপ‌ লেয়ার তৈরি করে। যা পরবর্তীতে মুক্তোর জন্ম দেয়।

কত টাকা আয় করতে পারবেন? এই ব্যবসায় আপনি নামতে পারেন মাত্র ২৫ থেকে ৩৫ হাজার টাকা বিনিয়োগ করে। সাধারণত একটি সিপ থেকে দুইটি করে মুক্তো নির্গত হয়। যার এক একটির বাজার মূল্য বর্তমানে প্রায় ১২০ টাকা এবং তা যদি ভাল মানের মুক্তো হয় তবে তার বাজার মূল্য রয়েছে প্রায় ২০০ টাকার কাছাকাছি।

এবার আপনি যদি আপনার পুকুরে একবারে ২৫,০০০ সিপ ছাড়েন তাহলে তার মধ্যে থেকে অন্তত ৫০ শতাংশের বেশি মুক্তা ভাল‌ভাবে বের হয়। এই ২৫ হাজার সিপ ছাড়তে আপনার খরচ পরতে পারে প্রায় ৮ লক্ষ টাকা কিন্তু সেই মুক্তো বিক্রি করেই আপনি আয় করতে পারবেন প্রায় ৩০ লক্ষ টাকা।

The post মিলবে ৫০% সরকারি ভর্তুকি, শুরু করুন এই ব্যবসা, প্রথম মাস থেকেই আয় করতে পারবেন মোটা টাকা appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3C2BzI4

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts