দারুণ সুরে গান গাইতে গাইতে মাংস রান্না করছেন রানু মন্ডল, মুহূর্তে ভাইরাল হলো ভিডিওদারুণ সুরে গান গাইতে গাইতে মাংস রান্না করছেন রানু মন্ডল, মুহূর্তে ভাইরাল হলো ভিডিও

আকাশ বার্তা অনলাইন ডেস্ক – রানাঘাট স্টেশন থেকে সরাসরি বলিউডে গান গাওয়ার সুযোগ পাওয়া ব্যক্তিটি হলেন রানু মন্ডল। তিনি মূলত রানাঘাট স্টেশনেই ভিক্ষা করতেন। সেখানেই একদিন এক ব্যক্তি রানুর করা গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।

যা মুহূর্তেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং তার সাথে সাথেই রীতিমতো ফেমাস হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। এর পরবর্তী সময়ে তিনি গান গাওয়ার সুযোগ পান বলিউডেও। যদিও তার মাঝেই তার নানা বিতর্কিত মন্তব্য ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এহেন রানুর একটি রান্নার ভিডিও কার্যত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমানে রানুর পরিস্থিতি – যদিও তিনি ঠিক যতো তাড়াতাড়ি দর্শকদের মন জিতেছিলেন ঠিক তেমনই তার নানান আচরনে কার্যত দর্শকদের ঘৃণাও সহ্য করতে হয়েছে তাকে। যার কারনেই ধীরে ধীরে ফের চলে যেতে হয়েছে লোক চক্ষুর আড়ালে। বর্তমানে রানাঘাটের বাড়িতেই তিনি থাকেন।

অভাবের সংসারে কোন রকমে দিন চলে তার। তার মধ্যেই মাঝে মাঝে বেশ কিছু ইউটিউবার ও কিছু মানুষ তার সাথে দেখা করতে আসেন। এবং রানুও খুশী মনে তাদের সাথে সময় কাটান। এই ভাবেই বর্তমানে চলছে একদা বলিউডে সুযোগ পাওয়া রানু মন্ডলের জীবন।

ফের ভাইরাল রানু মন্ডলের ভিডিও – এতদিন যাবৎ রানু মন্ডলের শুধুমাত্র গানের ভিডিও এবং তার কিছু বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল হতো সোশ্যাল মিডিয়ায়। তবে এবার এসবের কোন টাই নয় বরং ভাইরাল হলো তার একটি রান্নার ভিডিও। মূলত চলতি বছরের শুরুর দিকেই এক ইউটিউবার রানুর এই রান্নার ভিডিওটি ছেড়েছিলেন।যেখানে দেখা গেছে রানু মন্ডলের সাথে দেখা করতে গিয়েছিলেন ওই ইউটিউবার।

সেখানে রানু তার নানান কথা থেকে শুরুকরে গান ও শোনান। আর সেই সময় সেই ইউটিউবার টি তাকে রান্না করার প্রস্তাব দেন।রন্নার প্রস্তাব পেয়ে রীতিমতো খুশী হয়েই সম্মতি জানাতে দেখা যায় রানু মন্ডলকে। তার পরে ভিডিওটিতে দেখা যায় ওই ইউটিউবার টি নিজেই গিয়ে বাজার থেকে চিকেন সহ নানান রান্নার সরঞ্জাম এবং রানু মন্ডলের জন্য কিছু উপহার ও নিয়ে আসেন।

আর তার পরেই কার্যত রানু মন্ডলকে দেখা যায় মনোযোগ দিয়ে রান্না করতে। পরবর্তীতে তাদের দুজনকে একসাথে খেতেও দেখা যায়। যেখানে রানু মন্ডল তৃপ্তির সাথে খেতে খেতেই ধন্যবাদ জানান ওই ইউটিউবারকে।সম্প্রতি সেই ভিডিওটিই তুমুল জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই যা দেখে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। এই ভিডিওটির কমেন্ট বক্সে অনেক মানুষের ভালোবাসাও পেয়েছেন রানু মন্ডল। সাথে ইউটিউবার টিকেও ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

The post দারুণ সুরে গান গাইতে গাইতে মাংস রান্না করছেন রানু মন্ডল, মুহূর্তে ভাইরাল হলো ভিডিওদারুণ সুরে গান গাইতে গাইতে মাংস রান্না করছেন রানু মন্ডল, মুহূর্তে ভাইরাল হলো ভিডিও appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3mZgKsP

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts