







আকাশ বার্তা অনলাইন ডেস্ক – বরাবরই বিভিন্ন ব্যাঙ্ক গু-লি-কে তাদের গ্রাহকদের সুবিধার কথা ভেবে নানান স্কিম আনতে দেখা যায়। তবে এক্ষেত্রে যদি কোন ব্যাঙ্ক ওপরের সারিতে থেকে থাকে তাহলে সেটি হলো দেশের সবথেকে বৃহত্তর সরকারি ব্যাঙ্ক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।




প্রায়শই গ্রাহকদের কথা ভেবে নতুন নতুন স্কিম নিয়ে হাজির হয় এই ব্যাঙ্ক। সম্প্রতি গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে সেরকমই একটি অবাক করা স্কিম নিয়ে হাজির হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার ফলে গ্রাহকরা লাভবান হবে বলেই তাদের ধারনা।




স্টেট ব্যাঙ্কের নয়া স্কিম – ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্কে জনধন আ্যকাউন্ট থাকা মানুষের সংখ্যা নেহাত কম নয়। আর এই স্কিম টি মূলত এই সমস্ত গ্রাহকদের জন্যই। এই জনধন আ্যকাউন্ট এর জন্য মূলত একটি রূপে কার্ড দেওয়া হয়ে থাকে। যেই কার্ডের সুবিধা শুনলে আপনি অবাক হবেন।




এই কার্ডের মাধ্যমে টাকা তোলার পাশাপাশি এই কার্ডেই বরাদ্দ থাকে একটি বীমা। যেটি মূলত কোন দুর্ঘটনার জন্য দেওয়া হয় থাকে। এক্ষেত্রে সেই বীমার পরিমান করা হয়েছে ২ লক্ষ টাকা।এছাড়াও এই বীমার অন্যতম একটি বৃহৎ সুবিধা হলো শুধু দেশের মধ্যেই নয় বিদেশে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হলেও মিলবে এই বীমার টাকা।




তবে এক্ষেত্রে এই টাকা পাবেন গ্রাহক যার নামে সেই আ্যকাউন্ট টি নমিনী করেছেন। অর্থাৎ যেকোন জায়গাতেই যদি জনধন আ্যকাউন্ট গ্রাহকের দুর্ঘটনার কবলে মৃত্যু হয় সেক্ষেত্রে তার নমিনী পেয়ে যাবেন এই ২ লক্ষ টাকা।




পূর্বের নিয়ম – মূলত জনধন আ্যকাউন্ট হোল্ডারদের জন্য এই নিয়মটি পূর্বেও জারি ছিলো। এক্ষেত্রে মূলত বীমার অর্থের পরিমাণ ছিল অনেকটাই কম অর্থাৎ ১ লক্ষ টাকা। মূলত ২০১৮ সালের ২৮ শে আগস্ট যেই সমস্ত গ্রাহক এই আ্যকাউন্ট খুলেছিলেন তাদের ক্ষেত্রে ছিল ১ লক্ষ টাকা। তবে তার পর থেকেই এসেছে নিয়মে পরিবর্তন। বর্তমানে যেই বীমার অঙ্ক দাঁড়িয়েছে পূর্বের দ্বিগুন তথা ২ লক্ষ টাকা। যা মানুষকে সুবিধা দেবে অনেকটাই।












The post SBI তে অ্যাকাউন্ট থাকলেই সুখবর! পাবেন ২ লক্ষ টাকার এই সুবিধা, ধামাকা অফার দিচ্ছে SBI, জেনে নিন appeared first on AajkerBarta.Com.
from AajkerBarta.Com https://ift.tt/3mWKiHD