Reliance Jio offer : এ মাসে রিচার্জ করার টাকা নেই? জিও দিচ্ছে 5GB ডেটা, জানুন কিভাবে পাবেন

আকাশবার্তা অনলাইন ডেস্ক: আপনি কি রিলায়েন্স জিও গ্রাহক? অর্থাৎ আপনি কি রিলায়েন্স জিও সিম ব্যবহার করছেন? যদি করে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। ইন্টারনেট অ্যাক্সেস করতে করতে যদি আপনার দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যায় তাহলেও আর কোনোরকম সমস্যায় পরতে হবে না গ্রাহকদের। কারণ জিও এখন আপনকে দেবে পুরো ৫ জিবি পর্যন্ত ডেটা লোন। অর্থাৎ আপনি এখন ডেটা ব্যবহারের সুবিধা নিয়ে পরবর্তীতে তার ধার্য মূল্য দিয়ে দিতে পারবেন।

জিও এমারজেন্সি ডেটা লোন: এখন যেকোনো জিও ইউজার এই এমার্জেন্সি ডেটা লোনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে জিও আপনাকে মোট ৫ জিবি পর্যন্ত ডেটা লোন দেবে। যেখানে প্রতি ১ জিবি ডেটার মূল্য ধার্য করা হয়েছে ১১ টাকা। আপনি চাইলে ডেটা ব্যবহার করার সাথে সাথেই ঊই পেমেন্ট করে দিতে পারবেন আবার ৫ বার লোন নেওয়ার পর একবারেও টাকা শোধ করতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেক লোন দেওয়া হবে ১ জিবি ডেটার।

তবে ৫ বারের বেশি বা ৫ জিবির বেশি কোনো গ্রাহক লোন নিতে পারবেন না। টাকা পরিশোধ করে আবার লোন নেওয়া যাবে। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ডেটা প্যাকের অ্যাক্সেস দেওয়া হবে গ্রাহককে। প্রশ্ন আসতে পারে এই ১ জিবি ডেটার ভ্যালিডিটি কত দিন? এক্ষেত্রে জানিয়ে রাখি, এই ১ জিবি ডেটার ভ্যালিডিটি থাকবে আপনার বর্তমান রিচার্জ করা প্ল্যানের বৈধতার সমান।

কীভাবে লোন নেবেন? ১. লোন নিতে হলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে My Jio অ্যাপে।
. সেখানে ওপরে বাঁদিক থেকে মেনু খুলতে হবে।
. এবার আপনাকে “মোবাইল সার্ভিস” ক্যাটেগরির অন্তর্গত “এমার্জেন্সি ডেটা লোন” বিকল্প বেছে নিতে হবে।

. এরপর ব্যানারের “প্রসিড” অপশনে ক্লিক করতে হবে এবং তারপর “গেট এমার্জেন্সি ডেটা” অপশনটি সিলেক্ট করতে হবে।
. এবার “অ্যাক্টিভ নাও” বাটনে ক্লিক করলেই আপনার ডেটা লোন প্যাক চালু হয়ে যাবে ‌।

The post Reliance Jio offer : এ মাসে রিচার্জ করার টাকা নেই? জিও দিচ্ছে 5GB ডেটা, জানুন কিভাবে পাবেন appeared first on AajkerBarta.Com.



from AajkerBarta.Com https://ift.tt/3bYPDbe

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts