মুম্বই: চলতি মাসের শেষেই সাউথ আফ্রিকা সফরে যাবে ভারতীয় ‘এ’ দল। সেই দলের হয়ে খেলতে দেখা যাবে বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরন ও ঈশান পোড়েলকে। অধিনায়ক প্রিয়ঙ্ক পঞ্চালের নেতৃত্বে ১৪ জনের দলে জায়গা পেয়েছেন এই দু’জন।
সাউথ আফ্রিকায় তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। এগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ম্যাচের সমতুল্যই বলা যেতে পারে। সিরিজের সমস্ত ম্যাচ হবে ব্লুমফন্টেনে।
বাংলার দুই ক্রিকেটার ছাড়াও এই দলে সুযোগ পাওয়া আরও একটি চমকপ্রদ নাম হল উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের ২১ বছর বয়সি ডান হাতি পেসার উমরান তাঁর গতির জন্য এ বারের আইপিএলে প্রশংসিত হয়েছেন। তিনি এ পর্যন্ত একটি লিস্ট ‘এ’ ও আটটি টি-২০ ম্যাচ খেললেও লাল বলে কোনো ম্যাচ খেলেননি।
চলতি সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে চার ম্যাচে ৬ উইকেট পেয়েছেন তিনি। তাঁকে দলে রেখেছেন নির্বাচকেরা। তাঁকে ঠিকঠাক তৈরি করা গেলে ভবিষ্যতে ভারতের হয়ে গতির ঝড় তুলবেন, এমনই মনে করছেন নির্বাচকরা।
আরও পড়তে পারেন
নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে বিরাট, টি২০ দলের শাসনভার প্রত্যাশামতই রোহিত শর্মার হাতে
from KhaborOnline https://ift.tt/3oiezjJ