বিয়ে করলেন মালালা ইউসুফজাই, টুইটারে নিজেই জানালেন নোবেল শান্তি পুরস্কারজয়ী

বার্মিংহ্যাম: বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বার্মিংহামে একটি ছোটো ঘরোয়া অনুষ্ঠানে বসল এই বিয়ের আসর। পাত্রের নাম অসর মালিক। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের এক কর্তা।

মঙ্গলবার অসরের সঙ্গে তাঁর বিয়ের খবর টুইটারে জানান নোবেলজয়ী। বিয়ের ছবি পোস্ট করে মালালা লেখেন, “আমার জীবনের একটি মূল্যবান মুহূর্ত। অসর এবং আমি আজীবনের সঙ্গী হওয়ার জন্য আজ গাঁটছড়া বাঁধলাম।”

একে তো নোবেলজয়ীর বিয়ের আসর, তার উপর মালালা তাঁর জীবনযুদ্ধের জন্য আন্তর্জাতিক মহলে পরিচিত। তবে বিয়ের আসরে জাঁকজমক ছিল না একেবারেই। মালালা লিখেছেন, “বার্মিংহামের বাড়িতেই পরিবার-পরিজনের সামনে একটা ছোট ঘরোয়া নিকাহ অনুষ্ঠানে আমরা বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করেছি।”

তিনি আরও লেখেন, “আপনারা আশীর্বাদ করুন। আগামীর সফরে একসঙ্গে শুরু করার এই মুহূর্তে আমরা উত্তেজিত।”

মালালার বয়স এখন ২৪ বছর। পাকিস্তানের এই কন্যা মেয়েদের শিক্ষা নিয়ে আন্দোলন করেছেন। তবে মেয়েদের শিক্ষা নিয়ে সরব হওয়ার জন্য তালিবানের গুলিও খেতে হয়েছে তাঁকে। ২০১৪ সালের ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মালালাকে।

আরও পড়তে পারেন

বৃষ্টি-দুর্ভোগ এখনই কাটছে না চেন্নাইয়ে, পরিস্থিতি আরও জটিল হওয়ার আশংকা



from KhaborOnline https://ift.tt/3qiXvN8

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts