সাতাশশোতে উঠল নতুন আক্রান্ত, দিল্লিতে কমলেও করোনা সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে

নয়াদিল্লি: দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও মহারাষ্ট্রে নতুন করে বাড়ছে। এর ফলে পর পর দু’দিন দেশে দৈনিক সংক্রমণ রেকর্ড করা হল সাতাশশোর ঘরে। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। তবে দিল্লির পরিস্থিতিই প্রমাণ করে দিয়েছে যে উদ্বেগের কোনো কারণ এখন নেই একদমই।

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৭১০ জন নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন। এর ফলে ভারত মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩১ লক্ষ ৪৭ হাজার ৫৩০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৯৬ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৬ লক্ষ ৭ হাজার ১৭৭ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৫ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় ৪০০ জন সক্রিয় রোগী বেড়েছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১৫ হাজার ৮১৪ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫৩৯। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২২ শতাংশ।

দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে করোনার সংক্রমণ কমলেও তা বেড়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৫১১ জন।

আরও পড়তে পারেন:

১ জুন থেকে এনজেপি-ঢাকা মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু, ভাড়া হবে ডলারের হিসেবে

বিমল গুরুংকে অবজ্ঞা পাহাড়ের, এক সময় পাহাড়ের সর্বেসর্বা এখন অনশন মঞ্চে একা

গলল না বরফ, বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধিমান

আজ বিকেল ৩টে থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন, চূড়ান্ত ভোগান্তির আশংকা

মিলছে না পূর্বাভাস, কেরলে বর্ষার আগমন পিছিয়ে গেল



from KhaborOnline https://ift.tt/pE6ZQmo

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts