শিলিগুড়ি: মৈত্রী, বন্ধনের পর এ বার মিতালী এক্সপ্রেস। আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেসের যাত্রা। এনজেপি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত এই ট্রেনে যাতায়াতের ভাড়া রেল থেকে ডলারের হিসেবেই ঘোষণা করা হয়েছে।
যদিও, নিউ জলপাইগুড়িতে ডলারে লেনদেন হবে না। টিকিটের লেনদেন হবে ভারতীয় মুদ্রাতেই। কিন্তু ভাড়ার হিসেব হবে ডলারের বিনিময় হারে। বাংলাদেশি নাগরিকদের জন্য এনজেপি স্টেশনে মুদ্রা বিনিময় কেন্দ্র থাকবে। তবে কোন মাসে টিকিটের দাম কত হবে তা ঠিক হবে সংশ্লিষ্ট মাসের প্রথম দিন ডলারের সঙ্গে ভারতীয় মুদ্রার বিনিময়ের হারের হিসেবে।
মিতালী এক্সপ্রেস ট্রেনটি চালাবে ভারতীয় রেল। ট্রেনের রক্ষণাবেক্ষণের ভারও ভারতীয় রেলের উপরেই। সেই কারণে ভারতীয় রেলই ভাড়া নির্ধারণ করবে। ভাড়া নিয়ে শুরু হয়েছে বিতর্কও। বিভিন্ন পর্যটন সংস্থার দাবি, ভাড়ার হার খানিকটা চড়া। এনজেপি থেকে ঢাকা যাওয়ার যা ভাড়া, ঢাকা থেকে এনজেপি আসার ভাড়া তার থেকে বেশি। রেলের ঘোষণা অনুযায়ী, এনজেপি থেকে ঢাকা যেতে বাতানুকুল প্রথম শ্রেণির কামরার ভিত্তি ভাড়া (বেস ফেয়ার) ৩৩ ডলার, ভারতীয় মুদ্রার হিসেবে যা আড়াই হাজার টাকার উপর।
অন্যদিকে, ঢাকা থেকে এনজেপি আসতে বাতানুকুল প্রথম শ্রেণির কামরার ভাড়া পড়বে ৪৪ ডলার, যা ভারতীয় মুদ্রার নিরিখে প্রায় সাড়ে তিন হাজার টাকা। বাতানুকুল চেয়ার কারে দু’দিকে যাতায়াতের ভাড়া একই, ২২ ডলার, সতেরোশো টাকার কিছু বেশি।
সব ক্ষেত্রেই ভাড়ার সঙ্গে ৫ শতাংশ জিএসটি জুড়বে। রেলের দাবি, ঢাকা থেকে রাত ৯টা ৫০ মিনিটে ট্রেন ছাড়বে। এনজেপি পৌঁছবে পরদিন ভোরে। বাতানকুল প্রথম শ্রেণির কামরায় রাতের ট্রেনে যাত্রীদের শোয়ার ব্যবস্থা থাকবে। সেই কারণেই এই শ্রেণিতে ভাড়া বেশি রাখা হয়েছে।
মিতালী এক্সপ্রেসের বাতানুকূল প্রথম শ্রেণি এবং বাতানুকূল চেয়ারকার ছাড়া অন্য কোনো কামরা নেই। দুই ধরনের চারটি করে কামরা থাকবে। সে কারণেই অনেকে দাবি করেছেন ভাড়ায় কিছুটা ছাড় দেওয়ার জন্য। কলকাতা-ঢাকা যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে, তার থেকেও ভাড়া বেশি বলে দাবি।
রেলের এক আধিকারিকের কথায়, “মিতালী এক্সপ্রেস কিছুদিন চলুক, কেমন যাত্রী হচ্ছে তা দেখে পরে ভাড়ার পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।
আরও পড়তে পারেন:
বিমল গুরুংকে অবজ্ঞা পাহাড়ের, এক সময় পাহাড়ের সর্বেসর্বা এখন অনশন মঞ্চে একা
গলল না বরফ, বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধিমান
আজ বিকেল ৩টে থেকে বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন, চূড়ান্ত ভোগান্তির আশংকা
মিলছে না পূর্বাভাস, কেরলে বর্ষার আগমন পিছিয়ে গেল
স্টেডিয়াম খালি করে পোষা কুকুর নিয়ে হাঁটা আমলাকে বদলি করা হল লাদাখে
from KhaborOnline https://ift.tt/XnqTUGx