ভারতের নতুন করে সংক্রমিত ছাব্বিশশো, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা

নয়াদিল্লি: ভারতে ফের বেড়ে গেল করোনার সক্রিয় রোগীর সংখ্যা। বেড়েছে নতুন সংক্রমণও। যদিও এক মাস আগে সংক্রমণ যতটা বেড়েছিল, সেই রকম ভাবে এ দিন আর বাড়েনি।

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৬২৮ জন নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন। এর ফলে ভারত মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩১ লক্ষ ৪৪ হাজার ৮২০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর ফলে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৪ কোটি ২৬ লক্ষ ৪ হাজার ৪৪১ জন। ভারতে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৮.৭৫ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় ৪৪৩ জন সক্রিয় রোগী বেড়েছে দেশে। এর ফলে ভারতে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ১৫ হাজার ৪১৪ জন। অর্থাৎ বর্তমানে মাত্র ০.০৪ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখন মোট মৃতের সংখ্যা হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫২৫। দেশে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.২২ শতাংশ।

দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে করোনার সংক্রমণ কমলেও তা বেড়েছে মহারাষ্ট্র এবং কেরলে। কেরলে গত ২৪ ঘণ্টায় ৭৪৭ এবং মহারাষ্ট্রে ৪৭০ জন নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন।

আরও পড়তে পারেন:

জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা কাশ্মীরের অভিনেত্রী

ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে উপনির্বাচন ২৩ জুন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেস ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়

লখনউয়ে দরবার করার আগে কালীঘাটের শরণাপন্ন হয়েছিলেন কপিল সিব্বল, কী কারণে রুট বদল?

ইয়াসিন মালিকের যাবজ্জীবন, রায় ঘোষণা বিশেষ আদালতের



from KhaborOnline https://ift.tt/ryu5bpB

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts