ইসলামাবাদ: সরকারের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তা উড়িয়ে দিলেন ইমরান খান। বুধবার মধ্যরাতে ইসলামাবাদে পৌঁছেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর আজাদি মার্চ। আর এর পরেই পাকিস্তানের রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত সংঘর্ষ এবং অশান্তি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের স্পর্শকাতর রেড জোনের নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন সেনাবাহিনীকে। ইসলামাবাদের এই অংশেই রয়েছে পাক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন, কেন্দ্রীয় সচিবালয় এবং বিভিন্ন বিদেশি দূতাবাস।
ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিয়ে নতুন করে ভোটের দাবিতে মঙ্গলবার খাইবার-পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে ইসলামাবাদের ডি-চকের উদ্দেশে ‘আজাদি মার্চ’ শুরু করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান এবং তাঁর সঙ্গীরা। অশান্তি এড়াতে শাহবাজ সরকার ইমরানের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু বুধবার পাক সুপ্রিম কোর্ট ইসলামাবাদের প্রান্তে পেশোয়ার মোড়ে সমাবেশের অনুমতি দেয় ইমরানের দলকে।
যদিও পাক সরকারের অভিযোগ, ইতিমধ্যেই রাজধানীর কেন্দ্রের ডি-চক কার্যত দখল করে নিয়েছেন পিটিআই কর্মী-সমর্থকেরা। বুধবার থেকে তাঁদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের। চলেছে কাঁদানে গ্যাস, গুলি। ইমরানের অভিযোগ, ১৯৬০ সালের জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হচ্ছে পিটিআই কর্মীদের।
আরও পড়তে পারেন:
ভারতের নতুন করে সংক্রমিত ছাব্বিশশো, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা
জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা কাশ্মীরের অভিনেত্রী
ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে উপনির্বাচন ২৩ জুন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেস ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়
লখনউয়ে দরবার করার আগে কালীঘাটের শরণাপন্ন হয়েছিলেন কপিল সিব্বল, কী কারণে রুট বদল?
from KhaborOnline https://ift.tt/FwrUnSb