কলকাতা: কয়লা পাচারকাণ্ডে এ বার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব করল সিবিআই। শুক্রবার বেলা ১১টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের আঞ্চলিক দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ককে। সঙ্গে নিয়ে যেতে হবে যাবতীয় নথিপত্র।
সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আনতে বলা হয়েছে। সিবিআই সূত্রে আরও খবর, ক্যানিং পূর্বের বিধায়কের নামে যদি কোনো ব্যবসা বা সংস্থা থেকে থাকে, তবে সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।
শুক্রবার সকালে ১১টায় নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে সওকতকে। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে জানা গিয়েছে, আসানসোল থেকে পাচারের উদ্দেশে যে কয়লা বেরোত, সেই কয়লা বিভিন্ন জায়গায় পাঠানো হতো। সেই তালিকাতেই নাম রয়েছে ক্যানিংয়ের। সেখানেও পাচারের কয়লা পৌঁছাতো বলে দাবি সিবিআই আধিকারিকদের। ক্যানিংয়ে যাদের কাছে কয়লা পাঠানো হতো, তাদের অনেককেই ডেকে জেরা করে সিবিআই। তাদের বয়ান রেকর্ড করার সময়ই সওকতের নাম উঠে আসে। যে কারণে এই তলব।
তদন্তকারীদের দাবি, কয়লা পাচারকাণ্ডে বিধায়কের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই বিষয়টি খতিয়ে দেখেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সওকত। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কয়লা পাচারে তাঁর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। সিবিআই-কে দিয়ে তলব করানো হচ্ছে।
আরও পড়তে পারেন:
ইমরানের ‘আজাদি মার্চ’ পৌঁছোল ইসলামাবাদে, সেনা তলব করলেন শেহবাজ শরিফ
ভারতের নতুন করে সংক্রমিত ছাব্বিশশো, বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা
জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা কাশ্মীরের অভিনেত্রী
ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে উপনির্বাচন ২৩ জুন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
সাড়ে ৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, নিজাম প্যালেস ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়
from KhaborOnline https://ift.tt/cQkVRuE