স্টেডিয়াম খালি করে পোষা কুকুর নিয়ে হাঁটা আমলাকে বদলি করা হল লাদাখে

নয়াদিল্লি: নিজের পোষা কুকুরকে নিয়ে সস্ত্রীক স্টেডিয়ামে হাঁটতে আসেন বলে প্রতিদিন সন্ধ্যা সাতটার মধ্যে খালি করে দেওয়া হত স্টেডিয়াম। সাংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল প্রশাসন। দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) তথা আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ারকে বদলি করে দেওয়া হল লাদাখে।

দিল্লির মুখ্য সচিব বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লেখেন। এর পরেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক। ফলস্বরূপ, সঞ্জীব খিরওয়ারকে বদলি দেওয়া হল লাদাখে। তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গাকে অরুণাচল প্রদেশে বদলি করে দেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরেই দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ক্রীড়াবিদ এবং প্রশিক্ষকদের সন্ধ্যা ৭টার মধ্যে স্টেডিয়াম ছাড়তে বলা হচ্ছিল বলে অভিযোগ। ওই সময় নিজের পোষ্য কুকুরকে নিয়ে সস্ত্রীক এই স্টেডিয়ামে হাঁটতে আসতেন দিল্লির প্রিন্সিপাল সেক্রেটারি (রাজস্ব) তথা আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ার।

এই ঘটনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লির সমস্ত স্টেডিয়ামকে রাত ১০টা পর্যন্ত খেলোয়াড়দের জন্য খোলা রাখার নির্দেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। তারপর দু’জনকে বদলি করা হল।

আরও পড়তে পারেন:

মেয়েদের নিয়ে সেতু পার হচ্ছিলেন মহিলা, ট্রেন আসছে দেখেই নদীতে ঝাঁপ, শিলিগুড়িতে মর্মান্তিক মৃত্যু ৩ জনের

এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি, পাচ্ছেন কি না যে ভাবে জানবেন

মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে অপসারিত নির্মল মাজি

মালদহ থেকে কালীঘাটে ছোট্ট সায়ন্তিকা, আচার-আমসত্ত্ব পেয়ে উপহার মুখ্যমন্ত্রীরও

রাজ্যপালের বদলে আচার্য হবেন মুখ্যমন্ত্রী, প্রস্তাবে সিলমোহর দিল পশ্চিমবঙ্গ মন্ত্রীসভা



from KhaborOnline https://ift.tt/gCQTwZm

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts