বড়োসড়ো স্বস্তি! আগের দিনের থেকে ১১ শতাংশ কমল নতুন সংক্রমণ

নয়াদিল্লি: আগের দিনের থেকে নতুন সংক্রমণ ১১ শতাংশ কমল শুক্রবার। তবে তুলনামূলক ভাবে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। কিন্তু তা সত্ত্বেও কমেছে সংক্রমণের হার। সংক্রমণ বেড়ে যাওয়ার একাধিক যুক্তিসম্মত সম্ভাবনা থাকলেও শেষ ২৪ ঘণ্টার কোভিড-গ্রাফে এটাই বড়োসড়ো এক স্বস্তি! তবে উদ্বেগের অন্যতম কারণ, এ দিন মৃতের সংখ্যা বেড়েছে অনেকটাই।

নতুন সংক্রমণ কিছুটা কমল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লক্ষ ৮০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ১.৪২ শতাংশ। এখনও পর্যন্ত মোট ৫৮ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ২ হাজার ৮ জন।

সংক্রমণ কোথায় কেমন

গত ২৪ ঘণ্টায় ৩টি রাজ্যে সংক্রমণ ছিল এক হাজারের ওপরে। বিস্তারিত তথ্য দেখে নিন।

১) কেরল – ৯,২৪৬

২) মহারাষ্ট্র – ২,৩৮৪

৩) তামিলনাড়ু – ১,২৫৯

অন্য দিকে, লাদাখ, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, বিহার, রাজস্থানের মতো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে দৈনিক সংক্রামিতের সংখ্যা রয়েছে এক অংকে।

সংক্রমণের থেকে অনেক বেশি ছিল সুস্থতা

শুক্রবারও দেশে নতুন সংক্রমণের থেকে অনেকটাই বেশি রেকর্ড করা হয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.০৬ শতাংশে।

মৃতের সংখ্যা বাড়ল

ভারতে কোভিডে মৃতের সংখ্যাটি ফের বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গিয়েছেন ৩৭৯ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪।
দেশে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.৩৩ শতাংশে।

পশ্চিমবঙ্গের কোভিড পরিস্থিতি

আপাত স্বস্তি দিয়ে ফের অনেকটাই নীচে নেমেছে দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা। তবে ফের এক বার ৩ শতাংশ ছুঁইছুঁই সংক্রমণের হার। যদিও পরিস্থিতি খুব একটা উদ্বেগজনক নয় বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

বিস্তারিত পড়ুন এখানে: এক ধাক্কায় অনেকটাই কমল দৈনিক আক্রান্ত, ৩ শতাংশ ছুঁইছুঁই সংক্রমণের হার



from KhaborOnline https://ift.tt/3mV8zwx

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts