দশমীতেও বিরাম নেই, রেকর্ড দামে পৌঁছোল পেট্রোল, ডিজেল

নবমীর দিন ফের নতুন রেকর্ড তৈরি করেছিল এই দুই জ্বালানির দাম। একই ভাবে ফের নতুন রেকর্ড তৈরি হল দশমীতেও।

কলকাতা: গতকালের পর ফের জ্বালানি তেলের দাম বাড়ল শুক্রবার। আগের ধারাবাহিকতা বজায় রেখেই এ দিন লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম পৌঁছে গিয়েছে সর্বকালীন নতুন উচ্চতায়।

গত ৫ অক্টোবর থেকে টানা ৭ দিন জ্বালানির খুচরো দাম বেড়েছিল। ১১ অক্টোবর লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ১০৫.০৯ টাকা এবং ৯৬.২৮ টাকা। সপ্তমী এবং অষ্টমীর দিন দামে কোনো পরিবর্তন হয়নি। তবে নবমীর দিন ফের নতুন রেকর্ড তৈরি করেছিল এই দুই জ্বালানির দাম। একই ভাবে ফের নতুন রেকর্ড তৈরি হল দশমীতেও।

শুক্রবার (১৫ অক্টোবর) কলকাতায় প্রতি লিটার পেট্রোলে দাম বেড়েছে ৩৩ পয়সা। এখন লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৭৬ টাকা। অন্য দিকে, কলকাতায় প্রতি লিটার ডিজেলে দাম বেড়েছে ৩৫ পয়সা। এখন লিটার প্রতি ডিজেলের দাম ৯৬.৯৮ টাকা।

দেশের ৫টি মেট্রো শহরে জ্বালানির দাম

শহর পেট্রোল ডিজেল

দিল্লি ১০৫.১৪ ৯৩.৮৭

মুম্বই ১১১.০৯ ১০১.৭৮

চেন্নাই ১০২.৪০ ৯৮.২৬

কলকাতা ১০৫.৭৭ ৯৬.৯৮

সূত্র: ইন্ডিয়ান অয়েল

উল্লেখ্য, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার বিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতিদিন জ্বালানির দাম সংশোধন করে। পেট্রোল ও ডিজেলের দাম যে কোনো পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম .৫৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪.৫০ ডলারে ঠেকেছে। যা তিন বছরের সর্বোচ্চ।

আরও পড়ুন: ভিড়ে লাগাম টানতে বাতিল ১৫ জোড়া বিশেষ ট্রেন, দশমীর পর চালু করার সিদ্ধান্ত



from KhaborOnline https://ift.tt/3aJCzFO

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts