নতুন সংক্রমণ সামান্য বেড়ে সাড়ে ১১ হাজারে, সক্রিয় রোগী আরও কমল

নয়াদিল্লি: ভারতের দৈনিক করোনা সংক্রমণ যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে বলে সংক্রমণও সামান্য বেড়েছে। তবে স্বস্তির ব্যাপার হল সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে গিয়েছে। যদিও মৃতের সংখ্যা ফের বেড়েছে।

নতুন সংক্রমণ বাড়ল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৪৫৩। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ৭৮ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ০.৮৯ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩। অর্থাৎ মোট রোগীর মাত্র ০.৪১ শতাংশ রোগীই এখন বর্তমানে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৯৫৫ জন।

সংক্রমণ কোথায় কেমন

সংক্রমণ তুলনামূলক ভাবে বেশি থাকা রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যান জেনে নিন।

১) কেরল– ৬.৪০৯

২) মহারাষ্ট্র– ৯৮২

৩) তামিলনাড়ু– ৮৩৫

৪) পশ্চিমবঙ্গ– ৭৮৮

৫) মিজোরাম– ৭৩০

৬) অন্ধ্রপ্রদেশ -২৫১

৭) কর্নাটক– ২৯৩

সংক্রমণের থেকে কিছুটা বেশি ছিল সুস্থতা

নতুন সংক্রমণের থেকে কিছুটা বেশি রেকর্ড করা হয়েছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৬১ জন। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট সুস্থ হলেন ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ০৪৭ জন। ভারতে সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৯৮.২৫ শতাংশে।

মৃত্যু বাড়ল

কেরল গত কয়েকদিন ধরেই মৃতের সংখ্যা যাচাই করে যাচ্ছে। সে কারণে ভারতে দৈনিক মৃতের সংখ্যাটি অনেকটাই বেশি রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি আগের দিনের সংখ্যার থেকে আবার কিছুটা বেড়েছে।

এই সময়সীমায় দেশে ৪৬০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর ফলে ভারতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটি বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯। ভারতে বর্তমানে মৃত্যুহার রয়েছে ১.৩৪ শতাংশ।

আরও পড়তে পারেন

সর্বত্র বাড়ল তাপমাত্রা, কলকাতায় পারদ বেড়ে কুড়ির ঘরে



from KhaborOnline https://ift.tt/3H49ZOJ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts