সর্বত্র বাড়ল তাপমাত্রা, কলকাতায় পারদ বেড়ে কুড়ির ঘরে

কলকাতা: শীত শীত ভাবটা বেশ মালুম হচ্ছিল গত কয়েকদিন ধরে, বিশেষত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। কিন্তু বুধবার এক ধাক্কায় সব অঞ্চলেই অনেকটাই বেড়ে গেল তাপমাত্রা। কয়েকদিন আগে চোদ্দর ঘরে নেমে যাওয়া পুরুলিয়া, শান্তিনিকেতনেও আচমকা ‘গরম’ বেড়ে যাওয়ায় হতাশ সাধারণ মানুষ। আগামী ৮-৯ দিন পারদ আর কমবে না বলেই মনে করা হচ্ছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রাটি স্বাভাবিকের কোঠায় থাকলেও গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে বলে এ দিন সকালে শহরে শীত শীত অনুভূতিটা অনেকটাই কম ছিল।

অন্যদিকে, পুরুলিয়ায় এ দিন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস উঠে গিয়েছে। শান্তিনিকেতনে তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.৯ ডিগ্রি। তুলনায় কাঁথিতে (১৬ ডিগ্রি) শীতের অনুভূতিটা কিছুটা বেশি ছিল। এ ছাড়া, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ওপরে রেকর্ড করা হয়েছে।

বঙ্গোপসাগর থেকে হালকা জলীয় বাষ্প ঢোকার কারণে তাপমাত্রা বেড়ে গিয়েছে। এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলের কাছে একটি নিম্নচাপ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেটি শক্তি বাড়িয়ে তামিলনাড়ুতে হানা দেবে। ফলে সেখানে তো বৃষ্টি ফের বাড়বেই, পাশাপাশি বৃষ্টির পরিস্থিতি অনুকূল হবে দক্ষিণবঙ্গেও।

শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম রেকর্ড করা হবে।

তবে সামনের সপ্তাহের শুরুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তখন তৈরি হতে পারে নতুন একটি নিম্নচাপ। সেই নিম্নচাপটিও তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গেলেও তার প্রভাব দক্ষিণবঙ্গের ওপরে পড়তে পারে। তখন ফের হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।

আরও পড়তে পারেন

ছ’বছরেই বদলে যাচ্ছে সিদ্ধান্ত, ফের হাওড়ার থেকে আলাদা হচ্ছে বালি পুরসভা



from KhaborOnline https://ift.tt/3qDa2eD

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts