ছ’বছরেই বদলে যাচ্ছে সিদ্ধান্ত, ফের হাওড়ার থেকে আলাদা হচ্ছে বালি পুরসভা

হাওড়া: ছ’বছরের মধ্যেই বদলে যাচ্ছে সিদ্ধান্ত। ফের হাওড়া পুরসভা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে লাগোয়া বালি পুরসভাকে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ১৩২ বছরের পুরনো বালি পুরসভার সংযুক্তিকরণ ঘটেছিল হাওড়া পুরনিগমের সঙ্গে। বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস প্রক্রিয়ায় ১৬টি ওয়ার্ডে নামিয়ে আনা হয়। তৃণমূলের একটি সূত্রের দাবি, এই সংযুক্তিকরণ প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই ক্ষোভ জমতে থাকে বালির বাসিন্দাদের মধ্যে। এর প্রভাব পড়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনেও। পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডেই শাসক দল হেরে যায়।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার নির্বাচন করাতে চায় রাজ্য সরকার। বালি এলাকায় ১৬টি ওয়ার্ডে এই দফায় ভোট হবে না বলে পুরসভা সূত্রের খবর। সে ক্ষেত্রে হাওড়ার ৫০টি ওয়ার্ডেই ভোটগ্রহণ হবে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ২০১৩ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভা বামফ্রন্টের হাত থেকে দখল করেছিল তৃণমূল। ২০১৮ সালের ১০ ডিসেম্বর তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হলেও ভোটগ্রহণ হয়নি। বর্তমানে রাজ্যের অধিকাংশ পুরসভার মতো হাওড়াতেও পুরসভা চালাচ্ছে প্রশাসন বোর্ড।

আরও পড়তে পারেন

দেবেন্দ্র ফড়ণবীসের বিরুদ্ধে ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি দিলেন নবাব মালিক



from KhaborOnline https://ift.tt/3C0W5Jl

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Tech Posts